অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

কুলিয়ারচরে এক প্রিন্সিপালকে প্রাণনাশের হুমকি, প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বাংলা বাজার আদর্শ স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সৈয়দা নাছিমা আক্তারকে তার দায়িত্ব পালনে বাধা প্রদান ও প্রাণ নাশের হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ওই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।

গতকাল (২৯ আগস্ট) বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের সামনে রাস্তায় ঘন্টাব্যাপী প্রতিবাদ সভা ও মানববন্ধন করে তারা।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় অভিযুক্ত হুমকিদাতা মোনায়েম খান, আবু সাঈদ মাস্টার, রিপন, সোহেল ও মোবারক খান গংদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এসময় স্কুলের শিক্ষক-শিক্ষিকারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় উক্ত প্রতিষ্ঠান বন্ধ থাকে। বন্ধ থাকা প্রতিষ্ঠান থেকে কে বা কাহারা শিলিং ফ্যানসহ কিছু মালামাল চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে ম্যাডাম প্রতিবাদ করায় স্থানীয় কতিপয় কতক দুস্কৃতিকারী বিদ্যালয়ে এসে আমাদেরসহ ম্যাডামকে স্কুলে আসতে নিষেধ করে বিভিন্ন প্রকার হুমকি ধামকি দেয়।

দূস্কৃতিকারীদের হুমকি ধামকির ভয়ে প্রিন্সিপাল ম্যাডাম বর্তমানে স্কুলে না আসায় আমাদের ছাত্র-ছাত্রীদের পাঠদানে মারত্বক ভাবে ব্যাঘাত ঘটছে।

আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৭ ঘন্টা ২০ মিনিট আগে