মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স ফাহিম আক্তারের বিরুদ্ধে গত ২৮-৮-২০২৪ ইং তারিখ বেসরকারি  একটি টেলিভিশন চ্যানেলের  পেইজে একটি সংবাদ প্রচার হয়। 

সেখানে একজন সিনিয়র নার্স ফাহিমার  বিরুদ্ধে হাসপাতালের রোগী ভাগিয়ে অন্য ক্লিনিকে নেওয়ার অভিযোগ ও হাসপাতালে কর্মরত মিডওয়েফদের ডেলিভারি সুযোগ না দেওয়ারঅভিযোগ উঠে। 


এই ভিডিও ক্লিপ ভান্ডারিয়া বাসি দেখার পরে উত্তাল হয়ে ওঠে এবং  আজ শনিবার (৩১আগস্ট) সকাল ৯ঃ৩০ মিনিটে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি  পালন করেন ভান্ডারিয়াল সর্বস্তরের জনগণ।মানববন্ধন অবস্থান কর্মসূচি মহিলারা ফাহিমা আক্তার ভালো লোক এবং সৎ নার্স তার বিরুদ্ধে মিথ্যা সম্প্রচার নিয়ে শ্লোগান ও ক্ষোভ প্রকাশ করেন। এই খবর ডিএসবি ভান্ডারিয়া এসআই  হারুন ও আরিফ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভান্ডারিয়া উপজেলার প্রতিনিধি তানভির সহ আরো ছাত্রছাত্রীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসেন। এবং তারা অবস্থান কর্মসূচি রত মহিলাদেরকে আশ্বাস দিয়ে নিজ নিজ বাসস্থানে পাঠিয়ে দেন। এ ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র তানভীর হোসেন বলেন আমরা সেন্ট্রাল সমন্বয়ক দের সাথে কথা বলবো।

স্বাস্থ্য কমপ্লেক্সের কিছু অনিয়ম আমাদের হাতে এসেছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ও কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করবো।


 উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা প্রধান ডঃ বর্ণালী দেবনাথকে তার অফিসে পাওয়া যায়নি, পরে মুঠোফোন এই প্রতিবেদককে বলেন আমরা এরকম একটা অভিযোগ শুনেছি, এবং আজ মানববন্ধনের কথাও আপনাদের কাছ থেকে শুনলাম আমাদের কাছে কোন রোগী বা কেউ অভিযোগ করলে এরপরে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব ।


Tag
আরও খবর