অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

ছাত্র আন্দোলনের নাম ভাঙ্গিয়ে জনগণের চেয়ারম্যান নাজিমকে পদত্যাগ করাতে চায় ছাত্রলীগ,যুবলীগ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-09-2024 05:09:13 pm


চট্টগ্রাম জেলার অন্তর্গত লোহাগাড়া উপজেলায় অবস্থিত আধুনগর ইউনিয়ন। আধুনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে দুষ্কৃতকারীরা ছাত্রদের নাম ভাঙ্গিয়ে মাঠে সরব হতে চায়। তাদের সকলের পরিচয় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ নানান অঙ্গ সংগঠনের সুবিধাভোগী কিছু লোক।


গত সাবেক ফ্যাসিস্ট স্বৈরশাসকের আমলে লোহাগাড়ার একমাত্র জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান জনাব নাজিম উদ্দীন। তিনি রাজনৈতিক মতাদর্শে জামায়াতপন্থী ছিলেন বলে পরিচিত। প্রত্যক্ষদর্শী আওয়ামী লীগের একনেতা জানায় যে, নাজিম চেয়ারম্যান অত্যন্ত ভালো মানুষ। তৎকালীন লোহাগাড়া-সাতকানিয়ার এমপি লোহাগাড়া আওয়ামী লীগের নেতা গণী সম্রাটের মাধ্যমে তার নামে পোস্টার, ফেস্টুন বানিয়ে হাজার হাজার টাকা ছিনিয়ে নিতো৷ এমপি এবং এমপির বউ রিজিয়া রেজা চৌধুরী মিলে তাকে বিভিন্ন ধরনের রাজনৈতিক মিটিং যেতে বাধ্য করতো। না গেলে চেয়ারম্যান পদ স্থগিত করারও হুমকি দিতোও বলে জানা যায়। ফলে বাধ্য হয়ে নাজিম চেয়ারম্যান প্রোগ্রাম উপস্থিত হতো।


জামায়াত সূত্রে জানা যায়, ওনি নিয়মিত জামায়াতের ইন্টারনাল প্রোগ্রামে উপস্থিত থাকতেন। সাবেক এমপি নদভীর ছাপে তাকে সংগঠন থেকে কিছু দিনের ছুটি দেওয়া হয়। যাতে রাষ্ট্রীয় কাজে মনোনিবেশ করতে পারে। এতোদিন আওয়ামী লীগের সদস্য হতে বললেও নাজিম চেয়ারম্যান সেটা ডিনাই করে চলেছে।


গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার হাসিনা পতনের পর সারা লোহাগাড়ার মানুষ সব চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলন করলেও আধুনগরের চেয়ারম্যান নাজিমের বিরুদ্ধে কেউ আওয়াজ তুলেনি। যার কারণে লোহাগাড়ার ইউএনও মহোদয় কয়েকটা ইউনিয়নে চেয়ারম্যান পদ বাতিল করলেও আধুনগরের চেয়ারম্যান নাজিম উদ্দীনকে বহিস্কার করেননি। অন্তবর্তীকালিন সরকারের একমাস পেরিয়ে যাওয়ার পর সাবেক চেয়ারম্যান আইয়ুব মিয়ার ছেলেরা টাকা দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে তাঁর সাবেক সরকারের বিভিন্ন প্রোগ্রামে উপস্থিতির ছবি নিয়ে মানুষকে উস্কানীমূলক পোস্ট দেয়৷ সর্বোপরি আজকে ফেসবুকে দেখা যাচ্ছে ছাত্রদের নামে তারা আন্দোলন করে নাজিমকে পদত্যাগ করতে বাধ্য করতে। 


উল্লেখ্য, আন্দোলনের নেতৃত্ব দাতাদের মধ্যে প্রায় সবাই ছাত্রলীগ,যুবলীগ, এবং আওয়ামী লীগের নেতাকর্মী। তারা আগে থেকে ভোটের সময় চেয়ারম্যানের বিরুদ্ধে ছিলেন। এখন সারাদেশের মানুষের ক্ষোভকে কাজে লাগিয়ে তারাও ভিন্নভাবে জনতার চেয়ারম্যান নাজিমকে পদত্যাগ করাতে চায়।

আরও খবর