ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

নন্দীগ্রামে রনবাঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ





বগুড়ার নন্দীগ্রামে রণবাঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমীরি জামান বকুল ও সহকারী প্রধান শিক্ষক দেব দুলালের পদত্যাগের দাবিতে ছাত্রছাত্রীরা ঘন্টাব্যাপী বগুড়া-নাটোর মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। 


প্রধান শিক্ষক আজমীরি জামান বকুল ও সহকারী প্রধান শিক্ষক দেব দুলালের বিরুদ্ধে ফরম ফিলাপে অতিরিক্ত টাকা আদায়, বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও নিয়োগ বানিজ্যসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে ছাত্রছাত্রীরা রবিবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী নন্দীগ্রাম উপজেলার রণবাঘা বাসস্ট্যান্ডে বগুড়া-নাটোর  মহাসড়ক অবরোধ কর্মসচি পালন করে।


এরপর ছাত্রছাত্রীরা বিক্ষোভ মিছিল করে দুপুর দেড়টায় উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের নিকট স্মারকলিপি প্রদান করে অবিলম্বে প্রধান শিক্ষক আজমীরি জামান বকুল ও সহকারী প্রধান শিক্ষক দেব দুলালের পদত্যাগের দাবি জানান।এ বিষয়ে জানতে চাইলে রণবাঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমীরি জামান বকুল বলেন, আমার ও সহকারী প্রধান শিক্ষক দেব দুলালের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তাহা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট। আমরা সুনামের সহিত বিদ্যালয় পরিচালনাসহ পাঠদান করে আসছি। একটি মহল ছাত্রছাত্রীদের ভুল বুঝিয়ে ষড়যন্ত্রমূলক অবরোধ কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করিয়েছে।


নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডে সাবেক সদস্য আব্দুর রহিম বলেন, ছাত্রছাত্রীদের অভিযোগ সত্যি তাই তারা আন্দোলনে নেমেছে। আমরাও প্রধান শিক্ষক আজমীরি জামান বকুল ও সহকারী প্রধান শিক্ষক দেব দুলালের পদত্যাগের দাবি জানাচ্ছি।


উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির বলেন, রণবাঘা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমার নিকট একটি স্মারকলিপি দিয়েছে তাহা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

আরও খবর