‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি স্ব স্থানে রাখার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্বারক লিপি প্রদান

নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটি স্ব স্থানে রাখার দাবিতে মানব বন্ধন, বিক্ষোভ মিছিল ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়ন এর মুলফৎগঞ্জে অবস্থিত নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে হাজার মানুষ বেলা ১১ টার দিকে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। মানব বন্ধন শেষে মিছিলটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সামনে থেকে শুরু হয়ে মুলফৎগঞ্জ বাজার প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে এসে শেষ হয়। 

এ সময় উপস্থিত সাধারণ জনগণের পক্ষে বক্তব্য প্রদান করেন এডভোকেট মাসুদ দেওয়ান সহ আরো অনেকে। তাদের দাবি শরীয়তপুর জেলার অন্তর্গত নড়িয়া উপজেলাধীন কেদারপুর ইউনিয়নে অবস্থিত নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নড়িয়া পৌরসভার ১নং ওয়ার্ডে নতুন ভবনে স্থানান্তরের প্রক্রিয়া চলিতেছে। এমতাবস্থায় নতুন ভবনটি যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্থানান্তর না করা হয়। স্থানান্তর করা হলে সাধারণ জনগন তা কঠিন ভাবে প্রতিহত করবে।

পুরাতন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নতুন ভবনে কোন মালামাল কোন ডাক্তার, নার্স ও স্টাফ নতুন ভবনে না নেওয়ার দাবি তোলেন। 

নড়িয়া পৌরসভায় নতুন ভবনে অন্য কোনো হাসপাতাল করা হউক। নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি পুরাতন ক্যাম্পাসে বহাল থাকবে। পুরাতন ক্যাম্পাসে পর্যাপ্ত অব্যবহৃত জায়গা রয়েছে, সেখানে নতুন ভবন করা হউক। পুরাতন ভবনের পাশে শক্তিশালী বেড়িবাঁধ নির্মিত হওয়ায় নদী ভাঙ্গনের কোন সম্ভবনা নাই। পদ্মা নদীর মাঝখানে অবস্থিত চরআত্রা ইউনিয়ন, নওপাড়া ইউনিয়ন, ঘড়িসার ইউনিয়নের একটি বড় অংশ এবং ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ও চরভাগা ইউনিয়ন এবং জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের জনসাধারণ ভৌগলিক অবস্থানের কারনে অত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহজেই স্বাস্থ্যসেবা পেয়ে থাকে। স্বাস্থ্য কমপ্লেক্সটি যদি স্থানান্তর করা হয়, তাহলে উক্ত ইউনিয়নের জনসাধারণ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে। আমাদের এই প্রতিষ্ঠানটি শরীয়তপুর জেলার একটি ঐতিহ্যবাহী পুরাতন প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানটি ১৯৬২ সাল থেকে প্রতিষ্ঠা হয়ে আজও অবধি সুনামের সাথে সকল জনসাধারণকে সেবা দিয়ে আসছে।

উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সটি পুরাতন ক্যাম্পাসে রাখার জন্য জোর দাবি বক্তাদের।

আরও খবর