ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

স্কুলের ইট বিক্রি করে টাকা আত্মসাৎসহ অদুদ মাস্টারের বিরুদ্ধে নানা অভিযোগ ও মামলা


খুলনার কয়রায় ভাগবাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জিএম অদুদ হোসেনের নানা বিতর্কিত কর্মকান্ডে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তিনি বিদ্যালয়ের পুরাতন ভবন ট্রেন্ডার হওয়ার আগেই গোপনে সমস্ত ইট, দরজা, জানালা ইত্যাদি বিক্রয় করে আত্মসাৎ ও রাজনৈতিক পদে থেকে ইউপি নির্বাচনে সরাসরি অংশগ্রহণ ও এলাকার লোকজনকে মারধর, চাঁদাবাজিসহ জীবননাশের হুমকী প্রদানসহ সরকারি চাকুরীর বিধিমালা ভঙ্গ করাসহ নানা অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মোঃ মনিরুজ্জামান বাদী হয়ে ৫ সেপ্টেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, কয়রা বরাবর আবেদনসহ মাননীয় শিক্ষা উপদেষ্টা, দুদকসহ বিভিন্ন দপ্তরে অনুলিপি পাঠিয়েছেন।


অভিযোগ সুত্রে জানা যায়, উক্ত স্কুলে গত ইং ০১/০৯/২০২৪ তারিখ রবিবার অভিযোগকারী তার ছেলেকে টিফিন দিতে গেলে দেখতে পায় পুরাতন ভবনের ওয়ালের ইট, দরজা, জানালা কিছুই নাই। পরে খোঁজ নিয়ে জানতে পারে অত্র মালামাল জি এম অদুদ হোসেন (ভারপ্রাপ্ত) বিক্রয় করে নিজেই আত্মসাৎ করেছে। উক্ত বিদ্যালয়ের পুরাতন ভবনের ইট টেন্ডার ছাড়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জি এম অদুদ হোসেনের সহযোগিতায় ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম অবৈধ ভাবে রাস্তার সোলিং এর কাজেও লাগিয়েছে। তা ছাড়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জি এম অদুদ হোসেন বাকি ইট বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রয় করিয়াছে। ইতি মধ্যে ইট ক্রেতারা স্বীকারোক্তী দিয়াছে । তাছাড়া তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক পদে আসীন থেকে রাজনৈতিক বিভিন্ন কর্মকান্ডে সরাসরি যুক্ত থাকিয়া ইউপি নির্বাচনে সরাসরি রাজনৈতিক ভাবে অংশগ্রহণসহ অপর পক্ষকে শারীরিক ভাবে নির্যাতন ও হুমকী প্রদান করেন। এছাড়াও বিভিন্ন লোকদের নাশকতা মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায়সহ তাহার বিরুদ্ধে মামলা ও অভিযোগ রয়েছে। 


স্থানীয় মতলেব শিকারি জানান, আমার কাছে ঐ অদুদ মাস্টার চাদা দাবি করেছিল, চাদা না দিলে আমাকেসহ আমার পরিবারকে মাটি চাপা দিতে চেয়েছিল। আমি প্রানের ভয়ে ও পরিবারের সদস্যদের জীবন বিপন্নের শঙ্কায় তার কিছু দাবি পুরুন করেছি, পুনরায় তার চাদার দাবিকৃত টাকা দিতে না পারায় আমাকে পরিবারসহ এলাকাছাড়া করেছে। এই জন্য আমি কয়রা আদালতে অদুদ হোসেনের বিরুদ্ধে মামলা করেছি। যাহার নম্বর সি আর ৪৪৯/২৪। মামলাটি সিআইডি তদন্ত করবেন। 


সরেজমিনে গেলে স্থানীয় লোকজন জানান অদুদ হোসেন ক্ষমতার বলে কোন কিছুর তোয়াক্কা না করে অত্র স্কুলের ইট বালি কাউকে না জানিয়ে বিক্রয় করে উক্ত টাকা তিনি আত্মসাৎ করেছেন।  এছাড়াও এই স্কুলের ইট তিনি ইউপি সদস্য এর নিকট বিক্রয় করে সরকারী রাস্তার কাজে লাগিয়েছে। তারা আরও বলেন অদুদ মাস্টার এলাকায় বিভিন্ন মানুষকে মামলা হামলার ভয় দেখিয়ে বিভিন্ন অঙ্কের টাকা আদায় করেছে , অনেককে এলাকা ছাড়া করেছে। তারা অদুদ হোসেনের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। 


ইট পরিবহনে ব্যবহারকারী ভ্যান চালক মুজাহিদ গাজী জানান, অদুদ মাস্টারের কথায় আমি ২ /৩ মাস  আগে ২/৩ হাজার ইট পুরাতন ভবন থেকে নিয়ে অদুদ মাস্টারের বাসায় পৌঁছে দিয়েছি। 

 

ইট ক্রেতা কবির সানা বলেন আমি গোয়ালে ইট বিছানোর জন্য ৩০০ ইট অদুদ মাস্টারের নিকট থেকে কিনেছি। এছাড়াও প্রবির মণ্ডল জানান তিনিও ১৫০ ইট ১৪০০ টাকায় অদুদ মাস্টারের নিকট থেকে কিনেছে। 


অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু জাফর মুঠোফোনে জানান, ইট দরজা জানালাসহ মালামাল কে বিক্রি করেছে বা কে কিনেছে আমি জানিনা । যেহেতু অদুদ হোসেন স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ত্বে সেহেতু দায়ভার তার ওপর বর্তায় । তিনি আওয়ামীলিগের সাবেক সভাপতি ছিলেন এটা সত্যি।


এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার তপন বাবু মুঠোফোনে জানান আমি অভিযোগ পেয়েছি,  তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করবো। 


অভিযোগের ব্যাপারে জিএম অদুদ হোসেন মুঠোফোনে জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ সেগুলো মিথ্যা। এটা স্থানীয় কোন্দল ছাড়া আর কিছুই না।

আরও খবর