ইসলামপুরে ড্রেন পরিচ্ছন্ন কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন কারখানার বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগজীবাণু ‎ ইসলামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও নাজমুল হুসাইন ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা চৌদ্দগ্রাম বিএনপি'র জগন্নাথদীঘি স্বেচ্ছাসেবকদলের ২ নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অপতথ্য ও সাইবার ক্রাইম প্রতিরোধে আলোচনা সভা ইসলামপুর পৌর শহরের ড্রেন পরিচ্ছন্ন কাজ পৌর প্রশাসকের পরিদর্শন সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে রাজগঞ্জে পুলিশ-জনতা সংহতি সমাবেশ মাদারীপুরে তেলবাহী ট্রাকে ডাকাতির মামলায় গ্রেপ্তার ২ আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন ‎মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহত ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট: সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা শিবচরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৩১ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য মাদারীপুরে প্রবেশপত্র বঞ্চিত ২০ এসএসসি পরীক্ষার্থী, বিদ্যালয়ে বিক্ষোভ

পাঁচ দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে লাইটার শ্রমিক ধর্মঘট, সারাদেশে নৌপথে পণ্য পরিবহন বন্ধ

চট্টগ্রাম বন্দরে লাইটার শ্রমিক ধর্মঘটের কারণে সারাদেশে নৌপথে পণ্য পরিবহন বন্ধ

   


 চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের অপসারণসহ  চরপাড়ায় শ্রমিকদের মারধর ও লাঞ্ছিত করার প্রতিবাদে এবং পাঁচ দফা দাবিতে  ১১ নভেম্বর  শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন লাইটারেজ শ্রমিকরা। এর ফলে চট্টগ্রাম  বন্দর থেকে নৌপথে সারাদেশে পণ্য পরিবহন বন্ধ রয়েছে।

এর আগে  বৃহস্পতিবার বিকেলে ‘সর্বস্তরের নৌযান শ্রমিকবৃন্দ’ ব্যানারে আয়োজিত এক সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন শ্রমিক নেতারা।

এদিকে লাইটারেজ শ্রমিক ধর্মঘটের কারণে বন্দরের বহিঃনোঙর থেকে সারাদেশে আমদানি পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে। যে জাহাজগুলো পণ্য বোঝাই করে গন্তব্যে ছেড়ে যাওয়ার কথা ছিল সেগুলো অলস বসে রয়েছে। আবার কর্ণফুলী নদীর বেসরকারি ঘাটগুলোতেও লাইটারেজ থেকে পণ্য খালাস বন্ধ করে দিয়েছেন নৌযান শ্রমিকরা। তবে জ্বালানি পরিবহন ধর্মঘটের বাইরে রাখা হয়।

পাঁচ দফা দাবি হচ্ছে- চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের অপসারণ, পতেঙ্গা থানার ওসির অপসারণ, চরপাড়া ঘাটের ইজারা বাতিল, সাঙ্গু নদীর মুখ খনন এবং লোড ও খালি লাইটার জাহাজ বহিঃনোঙরে সার্ভে করা।

এ বিষয়ে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ফেডারেশনের সভাপতি নবী আলম  বলেন, লোড আনলোডের অপেক্ষমাণ লাইটারেজগুলো আগে কর্ণফুলী নদীর উজানে রাখা হতো। পরে বন্দর কর্তৃপক্ষের নির্দেশনায় গত দেড় বছর ধরে সরিয়ে জাহাজগুলো পতেঙ্গা সৈকতের সামনে বহিঃনোঙরের কাছে রাখা হয়। তখন থেকে শ্রমিকদের ওঠানামার জন্য বন্দর কর্তৃপক্ষ চরপাড়া ঘাট নির্মাণ করে দেয়। অতি সম্প্রতি চরপাড়া ঘাট ইজারা দেওয়া হয়। ঘাট ইজারা দেওয়ার পর থেকে অন্যায্য বেশি টাকা আদায় করা নিয়ে প্রতিবাদ করলে শ্রমিকদের উপর হামলা ও লাঞ্ছিত করা হচ্ছিল। এরপর শ্রমিকরা পতেঙ্গা সৈকত এলাকা সংলগ্ন চায়নিজ ঘাট ব্যবহার শুরু করে।

তিনি বলেন, শ্রমিক হামলার ঘটনায় আমরা পতেঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছি। পুলিশ প্রথমে অভিযোগই নিতে চায়নি। পরে নিলেও হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। উপরন্তু একদিন আগে বন্দর কর্তৃপক্ষ চায়নিজ ঘাটটি উচ্ছেদ করে দেয়। চায়নিজ ঘাট উচ্ছেদ করায় শ্রমিকরা বাজার করার জন্যও নামতে পারেনি। তাই শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়েছে।

আরও খবর