নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ: অর্থমন্ত্রী সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের ‘বিকৃত করে প্রচার করার অভিযোগ। শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় উন্মুক্ত বাজেট সভা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও ভাইরাল ‎মোংলায় উপকূলীয় মানুষের দোরগোড়ায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লালপুরে পাটের আবাদ বেড়েছে, ভালো ফলনের আশা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লাখাইয়ে ধর্ষণের অভিযোগে যুবককে মাথা ন্যাড়া করে প্রশাসনে হস্তক্ষেপ। নরসিংদীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ছয় মহেন্দ্র ট্রাক জব্দ সানন্দবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে গ্রাহক সুরক্ষা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ দিনাজপুরে বিএসএফ কর্তৃক পুশব্যাক: ৪ বাংলাদেশী আটক যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির অমানুষিক নির্যাতনের অভিযোগ: ৪বছরের সন্তানসহ ঘর ছাড়া স্ত্রী গোয়ালন্দে ইবতেদায়ি মাদ্রাসায় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত

বাণিজ্য মেলা ২০২৫ সালের জানুয়ারিতেই

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-09-2024 08:53:02 am

বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের বাণিজ্য মেলা জানুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে।


রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর ১৪৬তম বাংলাদেশ ফরেন ট্রেড ইনষ্টিটিউট’র ৫৯তম পরিচালনা পর্ষদ সভা শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।


এদিকে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের বাণিজ্য মেলা জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথমদিকে শুরু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে ৮ জানুয়ারিকে সম্ভাব্য তারিখ ধরে এগুনো হচ্ছে। তবে বাণিজ্য মেলা কবে থেকে শুরু হবে, সেই তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।


সূত্রটি জানিয়েছে, যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে ২৫ ডিসেম্বর বড় দিন পালন করা হয়। বড়দিন বা ক্রিসমাস উৎসব কেন্দ্র করে জানুয়ারি মাসের প্রথম কয়েকদিন ছুটির আমেজেই থাকে। এ কারণে ২০২৫ সালের বাণিজ্য মেলা জানুয়ারি মাসের প্রথম শুরু না করে, দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।


সচিবালয়ে ইপিবি এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনষ্টিটিউট’র সঙ্গে সভা শেষে সাংবাদিকরা বাণিজ্য উপদেষ্টার কাছে প্রশ্ন রাখেন আগামী বাণিজ্য মেলা কবে থেকে শুরু হচ্ছে? এর উত্তরে সালেহউদ্দিন আহমেদ বলেন, বাণিজ্য মেলা জানুয়ারি মাসেই হবে। কিন্তু তারিখের বিষয় আছে। তারিখ এখনও ঠিক করা হয়নি। তবে জানুয়ারি মাসেই হবে।


সাধারণত জানুয়ারি মাসের প্রথমদিন থেকে আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়। তবে জাতীয় সংসদ নির্বাচনের কারণে চলতি বছরের বাণিজ্য মেলা শুরু হয় ২১ জানুয়ারি। রাজধানীর উপকণ্ঠ পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলে। এটি ২৮তম বাণিজ্য মেলা।


দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত এ মেলা হতো শেরেবাংলা নগরে। কোভিড মহামারির কারণে ২০২১ সালে মেলা করা যায়নি। এরপর মহামারির বিধিনিষেধের মধ্যে ২০২২ সালে প্রথমবার মেলা চলে যায় পূর্বাচলে বিবিসিএফইসিতে। ২০২৪ সালে তৃতীয়বারের মতো স্থায়ী ভেন্যু বাংলাদেশ-চীন এক্সিবিশন সেন্টারে বাণিজ্যমেলা অনুষ্ঠিত হয়।

আরও খবর