নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ: অর্থমন্ত্রী সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের ‘বিকৃত করে প্রচার করার অভিযোগ। শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় উন্মুক্ত বাজেট সভা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও ভাইরাল ‎মোংলায় উপকূলীয় মানুষের দোরগোড়ায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লালপুরে পাটের আবাদ বেড়েছে, ভালো ফলনের আশা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লাখাইয়ে ধর্ষণের অভিযোগে যুবককে মাথা ন্যাড়া করে প্রশাসনে হস্তক্ষেপ। নরসিংদীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ছয় মহেন্দ্র ট্রাক জব্দ সানন্দবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে গ্রাহক সুরক্ষা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ দিনাজপুরে বিএসএফ কর্তৃক পুশব্যাক: ৪ বাংলাদেশী আটক যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির অমানুষিক নির্যাতনের অভিযোগ: ৪বছরের সন্তানসহ ঘর ছাড়া স্ত্রী গোয়ালন্দে ইবতেদায়ি মাদ্রাসায় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত

রাত্রির ট্রেন - মো: ইয়াসির আরাফাত

Md. Yeasir Arafat ( Contributor )

প্রকাশের সময়: 11-09-2024 07:39:17 pm

রাত্রির ট্রেন 


নিশীথ কালো আঁধার মাঝে,

ছুঁটে রাত্রির ট্রেন।

লাখো তারার ছায়ার মাঝেও,

আবছা সকল লেন।


গবাক্ষ দিয়ে অন্ধকার দেশে,

দেখি কত ছায়ার মেলা।

যেনো দি এক ব্ল্যাকহোল পাড়ি,

আলো-আঁধারির খেলা!


ঝক ঝকা ঝক ট্রেনের শব্দ,

ছেয়ে যায় বহুদূর।

কান পেতে রই শুনতে সেই,

মহাকাব্যের সুর।


ভাদ্রের রাতে আকাশ তলে,

গরম লাগে তুঙ্গে।

চলমান সেই ট্রেনের হাওয়ায়,

প্রশান্তি যায় অঙ্গে।


কত শত গ্রাম, কত লোকালয়,

কত পথ-ঘাট পেরিয়ে, 

ওপারের সব মিটিমিটি আলো,

তারই গল্প যায় গেয়ে।


রাত্রির ট্রেন!

শেখায় কত কাব্যের ভাষা,

প্রকৃত চেনায় ভিন্ন ধাঁচে,

উইন্ডো সিট, সাথে প্রিয় গান,

এ-নিয়ে মানুষ একটু বেশি বাঁচে।


কবি পরিচিতি:

মো: ইয়াসির আরাফাত 

শিক্ষার্থী 

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।



আরও খবর