‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

কুলিয়ারচরে তিন দিনব্যাপী কৃষি মেলা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে তিন দিনব্যাপী কৃষি মেলা- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

"কৃষিই সমৃদ্ধি” এ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত তিন দিনব্যাপী কৃষি মেলা সমাপ্তি ঘোষণা করেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কিশোরগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মোহাম্মদ শফিকুল ইসলাম। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) অফিস চত্ত্বরে অনুষ্ঠিত কৃষি মেলা অনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করেন তিনি। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে গত ১০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল এগারোটার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি মেলা আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন এর সভাপতিত্বে স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ওবায়দুল হক।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শরীফ ও কুলিয়ারচর থানা ওসি (তদন্ত) মো. লুৎফর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মামুন মিয়া, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, উপ-সহকারী কৃষি অফিসার, সার ডিলার, কৃষক-কৃষাণী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।

এছাড়াও ওইদিন উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

আরও খবর