‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

ঘাটাইলে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে রাস্তা জুড়ে ঘর নির্মাণের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

ঘাটাইলে জমি নিয়ে বিরোধের জেরের প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইলের ঘাটাইলে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে দীর্ঘদিনের চলাচলের রাস্তা জুড়ে ঘর তুলে একটি পরিবারকে অবরুদ্ধ করেছে প্রতিপক্ষ। এমন অমানবিক কাজের অভিযোগ তুলে এলাকাবাসীকে সাথে নিয়ে বিক্ষোব ও মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যগণ।

শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের বড়চলা গ্রামের উত্তর পাড়ার গোরস্থানের সামনে ভুক্তভোগী শমসের আলীর পরিবারের পক্ষে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় ছাত্র জনতা নারী পুরুষগণ অংশ নেন। তারা অবরুদ্ধ নিরীহ পরিবারের সদস্যসহ এলাকার জনগণের জন্য পূর্বের মতো চলাচলে বন্ধ করে দেয়া রাস্তাটি  অবিলম্বে মুক্ত করার দাবি তুলেছেন।

মানববন্ধন চলাকালে ভুক্তভোগী পরিবারের সদস্য শমসের আলীর ছেলে আল আমিন হাসান ছাড়াও এলাকার বাসিন্দা আব্দুল মজিদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান, বর্তমান নেতা লিটন মিয়া, গোলাপ বাদশা, ছাত্র মারুফ প্রমুখ বক্তৃতা করেন।

তারা জানান, পাশের বাড়ির আহাম্মদ আলীর ছেলে রবিউল হোসেন, বেলায়েতের ছেলে হুমায়ুন কবির, সোহেল রানাদের সাথে শমসের আলীর পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধ চলছে। বাড়ি ঘর নির্মাণ করার আগে তাদের দুই বাড়ির মাঝখান দিয়ে পূর্ব পশ্চিম বরাবর সর্বজনীন একটি রাস্তা ছিল। শমসের আলী প্রথমে বাড়ি পাকা করেন। এরপর হঠাৎ রবিউল, হুমায়ুন, সোহেলরা মাঝখান দিয়ে চলাচল করা রাস্তা জুড়ে ঘর তুলে দিয়ে চলাচল বন্ধ করে দেয়া হয়। এ নিয়ে গত তিন বছরে অনেকবার দরবার শালিস করেও রাস্তাটি মুক্ত করা যায়নি। নিরীহ শমসেরের পরিবার গত তিন বছর ধরে জঙ্গলের মধ্য দিয়ে চলাচল করছেন। রিক্সা তো দূরের কথা পায়ে হেঁটেই চলাচল দুষ্কর। সন্ধ্যার আগেই বাড়িতে প্রবেশ করতে হয়।

আল আমিন হাসান অভিযোগ করেন, স্বাভাবিক জীবন যাপনে তারা বাধাগ্রস্ত হচ্ছেন। অভিযুক্ত রবিউল হোসেন জানান, অভিযোগ ভিত্তিহীন। ঘর তোলার স্থানে কোন রাস্তা ছিল না। শালিস করে রাস্তা নির্ধারণ করা হয়ে ছিল। এজন্য গাছ কেটে দেয়া হয়েছিল। সে রাস্তায় তারা যায় না। তাদের একক সুবিধা হয় না বলে এমন করছেন।

আরও খবর