টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ভরসার নাম: এ.এম.এম. নিয়াজ মাখদুম রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাদককাণ্ডে জড়িতরা যেকোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না : এমপি বাবু আক্কেলপুরে তিন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী কেনেডি বিশ্ববাজারে রুপার দাম স্থিতিশীল থাকলেও কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়াম কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বায়েজিদ মিয়া ও মো. নাজমুল হাসান কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবু মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝকঝকে সড়ক, বিস্মিত স্থানীয়রা ‎ জমি নিয়ে বিরোধ: চৌদ্দগ্রামে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ আল-হিদায়াহ একাডেমিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞদের পরামর্শ প্রদান ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

কুড়িগ্রামে নানা বাড়ি বেড়াতে এসে নৌকা ডুবে যুবক নিখোঁজ


কুড়িগ্রামের রৌমারীতে নৌকা ডুবির ঘটনায়  একজনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছে শাহা আলম (১৮) নামের এক যুবক।


রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলার রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের শাখা হলহলিয়া নদীতে এ নৌকা ডুবির ঘটনা ঘটে। নিখোঁজ শাহা আলম গাজীপুরের সখিপুর এলাকার রহমত আলীর ছেলে। শাহা আলম ও তার মামাতো ভাই সজিবসহ নানাবাড়ি রৌমারীর খনার চর পশ্চিম পাড়ায় বেড়াতে আসে।


স্থানীয়রা জানান, নিখোঁজ শাহা আলম ও তার মামাতো ভাই  সজিব  খনার চর থেকে একটি ডিঙি নৌকায় করে চরে বেড়াতে যায়। পরে ফেরার পথে হলহলিয়া নদীতে নৌকাটি ডুবে যায়। পরে সজিবকে জীবিত উদ্ধার করা গেলেও শাহা আলমকে খুঁজে পাওয়া যায়নি।  খবর পেয়ে রৌমারী ও জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার কাজ চালাচ্ছেন।


রৌমারী ফায়ার সার্ভিসের লিডার আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা নদীতে নিখোঁজ যুবকের সন্ধানে কাজ করছি।

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, হলহলিয়া নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। একজনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ রয়েছে একজন।



আরও খবর