ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা।

আন্দোলনে নামার ঘোষণা গণতন্ত্র মঞ্চের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-08-2022 12:37:21 pm

ফাইল ছবি


নিউজ ডেস্ক :


সরকারবিরোধী সাত রাজনৈতিক দল নিয়ে গঠিত নতুন জোট ‘গণতন্ত্র মঞ্চ’ আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে।


বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জোটের পক্ষে এ ঘোষণা দেন জোটটির অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।


তবে কোন দিন থেকে জোটটি আন্দোলনে নামবে তা স্পষ্ট করে বলেনি।


সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন জোটের নেতারা। মিছিলটি প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।


বিক্ষোভ শেষে আ স ম আবদুর রব বলেন, ‘আন্দোলন সকল জনগণের। এই জোট সাত দলে সীমাবদ্ধ থাকবে না। বাংলাদেশে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনরত সব রাজনৈতিক দলের বৃহত্তর ঐক্যের মাধ্যমে রাজপথে গণবিক্ষোভ, গণবিস্ফোরণ ঘটিয়ে এই স্বৈরাচারকে হাটাতে হবে।’ তিনি সরকারবিরোধী রাজনৈতিক দল, ছাত্র-শ্রমিক-জনতা সবাইকে এক হয়ে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান। 


দেশে কোনো সরকার নেই উল্লেখ করে আবদুর রব বলেন, ‘জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে সমস্ত জিনিসের দাম বাড়ছে, পরিবহনের ভাড়া বাড়ছে। দেশে সরকার নেই, এখন সার্কাস আছে ক্ষমতায়।’


নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, আকবর খান, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, আবুল হাসান রুবেল, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর, রাশেদ খান, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, ইমরান ইমন, জেএসডির তানিয়া রব, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার বক্তব্য রাখেন।

আরও খবর





6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩১ দিন ২৩ ঘন্টা ৪ মিনিট আগে