সৃষ্টি তোমার আদম পাঁজর
আসিয়াছো ধরাতে ।
দৃষ্টি সবার করিবে উদ্ধার
কুমন্ত্রণার মেলাতে ।
ঈমান আমার অর্ধ ছিল
তুমি করলে পূর্ণ ।
মহান খোদা তোহফা দিল
তুমি হটলে শূন্য।
গর্ভে তোমার পয়লা ঘর
নাহি গো কিছু উপমা।
স্বর্গের তুমি এক স্তর
নারী তুমি হইলে মা।
খুনসুটিতে মাতিয়ে রাখো
আবদার করা অন্য গুণ ।
ভ্রাতৃ বিবাদে হেরে থাকো
নারী তুমি হইলে বোন।
নেক নরের হস্ত ধরো
প্রণয় তোমার করছে জমা।
স্বর্গে থাকার যাচ্ঞা করো
নারী তুমি প্রিয়তমা।
২৬ দিন ১৭ ঘন্টা ৪২ মিনিট আগে
৩৭ দিন ২১ ঘন্টা ৩ মিনিট আগে
৪৩ দিন ২ ঘন্টা ৩৫ মিনিট আগে
৭৪ দিন ৬ মিনিট আগে
৮৫ দিন ১৭ ঘন্টা ২৫ মিনিট আগে
৮৬ দিন ২৩ ঘন্টা ২১ মিনিট আগে
৮৭ দিন ১৫ ঘন্টা ১৮ মিনিট আগে
১০৬ দিন ১৯ ঘন্টা ৪৮ মিনিট আগে