ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা।

লোহাগাড়ায় সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু।


মুন্সি শাহাব উদ্দীন।

সড়কে মৃত্যুর মিছিল থেমে নেই। তবে এই মিছিলে প্রথম সারিতে রয়েছে বাইক আরোহীরা। এমনই এক মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে লোহাগাড়ায়।

১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৮.৩০ মিনিটের সময় লোহাগাড়া আমিরাবাদ রাজঘাটা এলাকায় মহাসড়কে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল এক মোটর সাইকেল আরোহীর। নিহত মোটর সাইকেল আরোহীর  নাম নাজিম উদ্দীন (৪৫)।  তার বাড়ী আমিরাবাদ ইউনিয়নের ৯ ওয়ার্ডের সুখছড়ি কামার দীঘির পাড় সংলগ্ন বারেক চৌধূরী পাড়ায়। সে ঐ এলাকার নুরুল হকের পুত্র। জীবিকার্জন উপলক্ষে সে প্রবাসে থাকে। চার মাসের ছুটিতে স্বদেশে আসেন। আগামী ২৬ সেপ্টেম্বর সে পুনরায় বিদেশ পাড়ী দেওয়ার কথা। কিন্তু তার আগেই না ফেরার দেশের যাত্রী হলেন তিনি।

ঘটনার বিবরণে জানা যায়, নাজিম উদ্দীন পদুয়া খন্দকার পাড়ায়  তার বোনের বাড়ীতে বেড়াতে যায়। ওখান থেকে তার ভাগিনা সাইদকে নিয়ে বাড়ী ফিরার পথে রাজঘাটা এলাকায় মহাসড়কে অনিয়ন্ত্রিতভাবে রাস্তার মাঝখানে পড়ে যায়।  তখনই চট্রগ্রাম মুখি অজ্ঞাত এক ঘাতক বাস তাকে সজোরে আঘাত করে, সাথে সাথে তার মাথা থেতলে যায়। ফলে সে ঘটনাস্থলে প্রাণ হারায়। আর তার সাথে থাকা ভাগিনা সাঈদ মারাত্মকভাবে আহত হয়। ঘটনাস্থলের পাশে থাকা লোকজন সাঈদকে সরকারী হাসপাতালে প্রেরণ করেন। ফায়ার সার্ভিস এর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে নাজিম উদ্দীনের মরদেহ মহাসড়ক হতে উদ্ধার করেন। হাইওয়ে পুলিশ জানান, খবর পেয়ে ফোর্স পাঠাচ্ছি।  আইনী কার্যক্রম শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে এবং আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত নাজিম উদ্দীন বিবাহিত জীবণে চার সন্তানের জনক। তার এহেন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, আত্বীয় স্বজন ও এলাকার মানুষ গভীরভাবে শোকাহত।  

আরও খবর