তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

শ্যামনগর প্রেসক্লাবে যুবদল কর্মী রস্তম আলীর সংবাদ সম্মেলন

শ্যামনগর প্রেসক্লাবে যুবদল কর্মী রস্তম আলীর সংবাদ সম্মেলন

রনজিৎ বর্মন শ্যামনগরউপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন যুবদলের নেতা জি এম রস্তম আলী এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন ১৬ সেপ্টেম্বর /২৪ তারিখে “ দৈনিক সমকাল ” পত্রিকায় দখল হামলা বিএনপি যুবদল নেতাকর্মী শিরোনামের খবরের মধ্যে বুড়িগোয়ালিনী ইউনিয়নের কিছু খবর ছাপা হয়। খবরের মধ্যে ভূরুলিয়া জমি দখলের চেষ্টা, বুড়িগোয়ালিনী ১০/১২টি সংখ্যালঘু পরিবারের ঘরবাড়ীতে হামলা এবং নীলডুমুর সাংবাদিকদের সাথের ঘটনার সাথে তার কোন সংশ্লিষ্টতা নেই বলে জানান।

তিনি বলেন তার বিরুদ্ধে পত্রিকায় মিথ্যা ও অপ-প্রচার চালানো হয়েছে। কিছু দুস্কৃতিকারী নিজ স্বার্থ চরিতার্থ হাসিলের উদ্দেশ্যে দীর্ঘদিন হিন্দু মুসলিম এক সাথে চলে আসার সু-সম্পর্ক কে বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত হয়ে তার বিরুদ্ধে পত্রিকায় মিথ্যা বানোয়াট কাল্পনিক সংবাদ প্রচার করা হয়েছে। তিনি বলেন বিএনপির একজন ক্ষুদ্র কর্মী। এরকম কাল্পনিক সংবাদ প্রচার বন্ধে সাংবাদিকদের সহায়তা কামনা করেছেন।

 এ সময় উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউপি যুবদলের সদস্য সচিব এস এম হেলাল উদ্দীন, ইউপি যুব দলের যুগ্ম আহবায়ক আবু মুসা ময়না, যুবদল নেতা জাকারিয়া, হাফিজুর রহমান।

ছবি- শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন বুড়িগোয়ালিনী যুবদলনেতা রস্তম আলী।



Tag
আরও খবর