নোয়াখালীর সেনবাগে বাপেক্সের মূল্যায়ন-কাম-উন্নয়ন প্রকল্প ; আড়াই মাসের মধ্যে মিলতে পারে চূড়ান্ত ফলাফল নবম পে স্কেলের সর্বশেষ অবস্থা নিয়ে ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী দোহাজারীতে টিকটক ভিডিওর সময় ট্রেন কাটা পড়ে গুরুতর আহত যুবক, নওগাঁর পোরশায় কাতকইল বিলপাড়া গ্রামে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু সরকারি কর্মচারীকে মারধর : আইনশৃঙ্খলা বৈঠক অভিযুক্তদের সতর্ক করলেন ইউএনও নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস মৌলভীবাজার জেলা যুব মজলিসের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত লোহাগড়ায় পাটের সুদিন: চাষীদের তুঙ্গস্পর্শী ব্যস্ততা ও ভালো দামের আশা স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি শ্বাসরোধে হত্যা বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নিজস্ব অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার ৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ

কুতুবদিয়ায় অবাধে বিক্রি হচ্ছে আইসক্রিম,বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি

মো.আজিজুলহক আজিজ,কুতুবদিয়া 

কক্সবাজারের কুতুবদিয়ায়  ফুটপাতে এবং ছোট-বড় বিভিন্ন দোকানে অবাধে বিক্রি হচ্ছে আইসক্রিম।নানা ব্র্যান্ডের মানহীন অননুমোদিত ও অস্বাস্থ্যকর  আইসক্রিম, মালাই, ললি, উপজেলার বিভিন্ন এলাকায়  দোকান ছাড়াও অনেকে ভ্যানে মাইকিং করে বিক্রি করছে এসব।প্রচন্ড দাবদাহে শ্রমজীবী,পথচারী, শিক্ষার্থীসহ  শিশুরা তৃষ্ণা মেটাতে নির্বিঘ্নে পান করছে এসব আইসক্রীম। এই  নিম্নমানের আইসক্রীমে  সেকারিন, ঘনচিনি, রং ও বীট লবন মিশ্রণের কারণে মানুষের দেহে নানা সমস্যার ঝুঁকি বাড়ছে।

রিক্সা চালক আব্দুস সাত্তার জানান, তীব্র গরমে অতিষ্ঠ হয়ে আইসক্রীম  পান করে  তৃষ্ণা এবং তুপ্তি দুটোই পাই। এতে স্বাস্থ্যঝুঁকি আছে কি না তা জানা নেই। ভালো লাগে তাই খাই।

ভ্যানে করে একাদিক  আইসক্রীম  বিক্রেতার সাথে কথা হলে তারা বলেন, আইসক্রীম  তৈরিতে বিভিন্ন ধরনের ক্যামিক্যাল  ব্যবহার করা হয়। এটা স্বাস্থ্যসম্মত কি না জানা নেই। এই গরমে আইসক্রীমের  চাহিদা প্রচুর তাই বিক্রি করি।

দেশে খাদ্যে ভেজাল মেশানোর বিষয়টি বহুল আলোচিত হলেও ভেজালবিরোধী অভিযান অব্যাহত না থাকার বিষয়টি উদ্বেগজনক। ভেজাল খাবার খাওয়ার কারণে দেশে জটিল রোগে আক্রান্ত হওয়া মানুষের সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে।

জানা গেছে,অননুমোদিত স্হানীয় আইসক্রীম মিলে এগুলো ফুড গ্রেডহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়। গরমে তৃষ্ণা মেটাতে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রায়ই ফুটপাতে বিক্রি হওয়া বাহারি রঙের আইসক্রিম  খেয়ে থাকেন। উৎপাদকরা এগুলো মুখরোচক করতে বিভিন্ন ধরনের ক্ষতিকর উপাদান মিশিয়ে থাকেন, যা খেয়ে  মানুষের  স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি আইসক্রিম ধরনের খাদ্যে বিদ্যমান সালমোনেলা নামক জীবাণুতে ব্যাক্টেরিয়াল ইনফেকশনের আশঙ্কাও রয়েছে।

মানসম্মতভাবে তৈরি আইসক্রিম পরিমিত খেলে সমস্যা নেই। তবে যেসব  আইসক্রিমে ফুডগ্রেডবিহীন রং মেশায়, চিনির পরিবর্তে অন্য কোনো ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে, সেসব  তৈরি আইসক্রিম খেলে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা থেকেই যায়।আইসক্রিমে কম দামি ক্ষতিকর রাসায়নিক উপাদান মেশানো হয়।  ক্ষতিকর রং ব্যবহার করে আইসক্রিম ও এ ধরনের খাদ্য তৈরি করা হয়। কোন  আইসক্রিমে ক্ষতিকর রাসায়নিক মেশানো হয়, সাধারণ মানুষের পক্ষে তা বোঝা সম্ভব নয়। কাজেই যেসব আইসক্রিমে ক্ষতিকর রাসায়নিক উপাদান মেশানো হয়, সেগুলোকে শনাক্ত করার জন্য সারা বছর ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা উচিত।

এদিকে  মাঝেমাঝে অভিযান চালিয়েও তা বন্ধ করা যাচ্ছে না।দেশের প্রায় সব ধরনের খাদ্যপণ্য এমনকি জীবন রক্ষাকারী ওষুধ ভেজাল হওয়ার বিষয়টি সবচেয়ে উদ্বেগজনক। দুশ্চিন্তার বিষয় হলো, নকল কারখানার মালিক ও ভেজাল পণ্য বাজারজাতকারীদের বিরুদ্ধে একাধিক সরকারি সংস্থা অভিযান চালালেও কঠোর ব্যবস্থা নেওয়ার দৃষ্টান্ত কম। জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে খাদ্যে ভেজাল রোধ করতে হবে যে কোনো উপায়ে।





Tag
আরও খবর