জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ

চট্টগ্রাম বন্দরের ৭৩ কনটেইনার আমদানি পণ্য ধ্বংস হবে ১৪ নভেম্বর

চট্টগ্রাম বন্দরের পড়ে থাকা ধ্বংসযোগ্য আমদানি কনটেইনার


চট্টগ্রামে দীর্ঘদিন পড়ে থাকা মেয়াদোত্তীর্ণ ও ব্যবহার অযোগ্য আমদানির  পণ্য বোঝাাই ৭৩ কনটেইনারের  চট্টগ্রাম বন্দরের ৭৩ কনটেইনার আমদানি পণ্য ধ্বংস হবে ১৪ নভেম্বর


 করার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস।

রোববার (১৩ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার মু. মাহফুজ আলম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৫ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ডের জারি করা স্থায়ী আদেশ অনুযায়ী গঠিত চট্টগ্রাম বন্দরের মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত মতে, বিভিন্ন সময়ে আমদানির পর খালাস না হওয়ায় মেয়াদোত্তীর্ণ হয়ে বর্তমানে ব্যবহার অযোগ্য হয়ে পড়া ৭৩ কনটেইনার পণ্য ধ্বংস করা হবে। ১৫ লটের এসব কনটেইনারের মধ্যে বন্দর অভ্যন্তরে রেফার্ডসহ ড্রাই কনটেইনারের সংখ্যা ১২টি এবং বিভিন্ন অফডকে ড্রাই কনটেইনার ৬১টি।

কনটেইনারগুলোতে ধ্বংসযোগ্য ও পচনশীল (বায়োডিগ্রেডেবল) পণ্য হিসেবে আদা, সুপারি, খেজুর, জুস, ক্যারোলা বীজ, মাছের খাদ্য ও মাছ রয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মু. মাহফুজ আলম বলেন, ১৪ নভেম্বর থেকে প্রতিদিন ১৫ থেকে ২০টি কনটেইনারের পণ্য ধ্বংস করা হবে। পর্যায়ক্রমে তালিকাভুক্ত সকল কনটেইনারের ধ্বংস কার্যক্রম হালিশহর আনন্দবাজারে পরিবেশ সম্মত উপায়ে শেষ করার পরিকল্পনা রয়েছে।

আরও খবর