যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

বজ্রাঘাতে কুড়িগ্রামে দুই কৃষকের মৃত্যু


কুড়িগ্রাম সদর উপজেলায় বজ্রাঘাতে আশরাফ আলী (৪৯) ও আইনুল ইসলাম (৩৫) নামের দুজন নিহত হয়েছে। 


সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সদরের পাঁচগাছী ইউনিয়নের কদমতলা মাঝের চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই ইউনিয়নের কদমতলা গ্রামের মোঃ আশরাফ আলী (৪৯) ও ও আইনুল ইসলাম (৩৫)।


স্থানীয় জানান, নিহত দুজন একই এলাকার বাসিন্দা।  তারা দুজনে মাঠে গরু চড়াচ্ছিলেন। বিকেল ৪ টার দিকে হঠাৎ আকাশ খারাপ দেখে আইনুল ও আশরাফ গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ তাদের উপর বজ্রপাত পড়লে ঘটনা স্থলে আশরাফ মারা যায়। পরে স্থানীয়রা আইনুলকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তারও।


স্থানীয় ইউপি সদস্য মোঃ আক্তারুল ইসলাম বলেন, আইনুল ও আশরাফ কদমতলা গ্রামের বাসিন্দা। গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে।


কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোঃ মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে নিহত দুই কৃষকের খবর পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 







আরও খবর




deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

৩ দিন ১ ঘন্টা ৩৮ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

৩ দিন ১৬ ঘন্টা ২০ মিনিট আগে