সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাগরে জলদস্যু মুক্ত রাখার দাবীতে কুতুবদিয়ায় মানববন্ধন

সাগরে জলদস্যু মুক্ত রাখার  দাবীতে কক্সবাজারের কুতুবদিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ১১টায়  উপজেলা চত্বরে  মানববন্ধন করেন ভুক্তভোগী জেলে, বোট মালিক-শ্রমিক ও স্থানীয় ছাত্র জনতা। 

মানববন্ধনে   উপজেলা ছাত্রনেতা এম রিদুয়ানুজ্জামান হেলালির সঞ্চালনায়  জেলেদের পক্ষ হতে বক্তব্য রাখেন কাইমুল বশর কোম্পানি, জিহান মাঝি, জাহেদ, আবু সৈয়দ, আজিজ, সালাউদ্দিন, নুরুল আলম, তারেক, সাগরসহ অনেকেই। 

এসময় বক্তারা বলেন,সম্প্রতি কুতুবদিয়া চ্যানেলে প্রতিনিয়ত সমুদ্রগামী জেলেদের নৌকা সমূহে জলদুস্যদের নানান ধরণের হয়রানি লুটপাট ও মারধরের ঘটনা ঘটিয়েছে প্রতিনিয়ত। বৈরী আবহাওয়ার মধ্যে ও থেমে নেই ডাকাতি কার্যক্রম। প্রশাসন জলদস্যুদের বিরুদ্ধে আইনানুক ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ না করায় ডাকাতদের প্রকোপ বেড়ে যায় বলে দাবী এ মৎসজীবীদের।

মানববন্ধনের শেষে মৎসজীবীদের পক্ষ  থেকে  ৬দফা দাবি উপস্থাপন  করেন ছাত্র নেতা এম রিদুয়ানুজ্জামান হেলালি এতে বলা হয়,১.জলদস্যু মুক্ত সাগর গড়া।২.কুতুবদিয়ার তালিকাভূক্ত জলদস্যুদের উপর নজরধারী করা।৩.অবৈধ অস্ত্র উদ্ধার ও অবৈধ অস্ত্রধারীদের আইনের আওতায় আনা। ৪.জেলেদের নিরাপত্তার জন্য  কুতুবদিয়ায় আলাদা সেবা চালু করা।৫.কুতুবদিয়া চ্যানেলে নৌবাহিনীর তৎপরতা আরো বৃদ্ধি করা।৬.সমুদ্রগামী জেলেদের বিনামূল্যে আইনিসেবা প্রদান ও সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা।

Tag
আরও খবর






deshchitro-6ade1a1ac9bd1-251026090250.webp
দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে

১ দিন ১০ ঘন্টা ৫৩ মিনিট আগে