আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

অন্তর্বর্তী সরকারকে কোন মতেই ব্যার্থ হতে দেয়া যাবেনা: সালাহউদ্দিন আহমদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকারকে কোন মতেই ব্যার্থ হতে দেয়া যাবেনা। তবে সংস্কারের পাশাপাশি অন্তত ৭০ দিনের একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষনা করা যেতে পারে।

আজ সকালে আওয়ামী সন্ত্রাসী তান্ডবে পুড়িয়ে দেওয়া কক্সবাজার জেলা বিএনপি কার্যালয় পরিদর্শন করে হোটেল লং বীচ সম্মেলন কক্ষে সালাহউদ্দিন আহমদ একথা বলেন। এসময় তিনি আরোও বলেন রাষ্ট্র সংস্কারের সাথে সাথে একটি নির্বাচনী ‘রোডম্যাপ’ প্রয়োজন। তাহলেই দেশের জনগণ বুঝতে পারবে দেশে চলমান সংস্কার কার্যক্রম একটি গণতান্ত্রিক পন্থায় যাচ্ছে। তাহলেই জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গত ৪ আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালে আওয়ামী দুর্বৃত্তের মাধ্যমে পুড়িয়ে দেয়া কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন শেষে একটি অভিজাত হোটেলে ব্রিফিংয়ে তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন।

গুম হওয়ার পর ভারতে নির্বাসিত থাকা বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘ছাত্র-জনতার নজিরবিহীন রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে পাওয়া বিজয়কে অর্থবহ করতে হবে। দেশকে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে উপহার দিতে হবে।’ বলেন, ‘অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকতে হবে। দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। দল-মত নির্বিশেষে গণতন্ত্রের সুফল দেশের মানুষকে ভোগ করতে হবে।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘বাংলাদেশ যে একটি আইনের শাসনের রাষ্ট্র তা বিশ্ববাসীকে দেখাতে হবে। স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে যেন সবাই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

এছাড়া যারা আয়না ঘর বানিয়ে গুম, খুন নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের এদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই। স্বৈরাচারের হাতে নির্মমভাবে গুমের শিকার হওয়া এই নেতা ছাত্র-আন্দোলনে নিহতদের কথা স্মরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- তার স্ত্রী হাসিনা আহমেদ, কেন্দ্রীয় বিএনপি মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না প্রমুখ।

এর আগে সালাহউদ্দিন আহমেদ অগ্নিদগ্ধ জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন করেন। গত ৪ আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালে আওয়ামী দুর্বৃত্তের মাধ্যমে জেলা বিএনপির কার্যালয় পুড়িয়ে দেয়া হয়।

Tag
আরও খবর


deshchitro-6a22eee34bcc2-050626094435.webp
ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

১৯ ঘন্টা ১৪ মিনিট আগে