অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

নন্দীগ্রামে এবার ৪৫টি মন্ডপে বাজবে দূর্গাপূজার ঢাক



 সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আর বাকি অল্প কয়েকদিন। তাই তড়িঘড়ি করে চলছে প্রতিমা তৈরির কাজ। দিন রাত সমানতালে কাজে ব্যস্ত সময় পার করছেনস্ত্রতিমা শিল্পীরা।পঞ্জিকা অনুযায়ী, আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠী, ১০ অক্টোবর সপ্তমী, ১১ অক্টোবর অষ্ঠমী, ১২ অক্টোবর নবমী ও ১৩ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে। এদিন বিসর্জনে শেষ হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। এ উৎসবকে ঘিরে এবার নন্দীগ্রামের ৪৫ টি দূর্গা মন্ডপে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রতিটি পূজা মন্ডপের সামনে আকর্ষণীয় সাজে নির্মাণ করা হচ্ছে একেকটি গেট। প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের দিকে। এখন শুধু রং করা বাকি। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ১টি পৌরসভাসহ ৫টি ইউনিয়নে মোট ৪৫টি স্থানে এবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সেগুলো হচ্ছে বুড়ইল,দাসগ্রাম,ধুন্দার,আলাইপুর দক্ষিণপাড়া, আলাইপুর, রনবাঘা, হাটুয়া, সিমলা, পার- নাগরকান্দি, নাগরকান্দি, মুলকুড়ি, মহাকুড়ি, মাটিহাস, গনকপুকুর,কালিকাপুর, নন্দীগ্রাম বারোয়ারী মন্দির, গুন্দইল উত্তরপাড়া,বৈলগ্রাম মোদকপাড়া,গুন্দইল মধ্যপাড়া,পুনাইল, কল্যাননগর,কাথম, চাকলমা, মাটিহাস পূর্বপাড়া, মাটিহাস শিববাড়ী, মাটিহাস মহন্ত পাড়া, মাটিহাস দক্ষিণপাড়া, ছোট কঞ্চি, রাজবিহারী বৃকঞ্চি পাথারীয়া, বৃকঞ্চি দক্ষিণপাড়া, চৌদিঘী, বামনগ্রাম, আমড়া গোহাইল, কয়ারপাড়া, চককয়া, চাঁনপুর উত্তরপাড়া, চাঁনপুর দক্ষিণপাড়া, চাঁনপুর পূর্বপাড়া, থালতা থালতেশ্বরী, হাটকড়ই, মালঞ্চী,নন্দীগ্রাম কলেজ পাড়া, নন্দীগ্রাম রাধাগোবিন্দ মন্দির সহ ৪৫ টি স্থানে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ নন্দীগ্রাম শাখার সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার বলেন, নন্দীগ্রামে এবার ৪৫টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন করা হবে। আশা করছি প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে শারদীয় উৎসব সম্পন্ন হবে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় শারদীয় দুর্গাপূজা উৎসব শান্তিপূর্ণভাবে শেষ করার লক্ষ্যে যেকোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সজাগ দৃষ্টি থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। 


আরও খবর

6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১ ঘন্টা ৩৮ মিনিট আগে