‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

নিখোঁজ স্ত্রী রিতু পন্না'র সন্ধান চায় প্রবাসী আসাদুল্লাহ

চার বছরের কন্যা সন্তান রেখে শ্বশুর বাড়ি থেকে নিখোঁজ স্ত্রী মোছা. রিতু পন্না'র সন্ধান চায় আসাদুল্লাহ নামে এক দুবাই প্রবাসী।

আসাদুল্লাহ (২৬) কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের রামদী গ্রামের আবু তাহের এর ছেলে।

আসাদুল্লাহ'র বড় ভাই জসীম উদ্দিনের স্ত্রী আরিফা আক্তার (৩৭) বলেন, তার দেবর আসাদুল্লাহ পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের জোয়ারিয়া গ্রামের মো. ফরিদ মিয়ার কন্যা মোছা. রিতু পন্না ওরুফে ঋতু আক্তার (২৪) কে ভালবেসে প্রথমে গত ২০১৯ সালের ২০ জুন নোটারী পাবলিক অব বাংলাদেশ, কিশোরগঞ্জ এর মাধ্যমে বিবাহ করেন। যাহার রেজি. নং-৮০। পরে ওই মাসের ২৬ তারিখ ইসলামি শরিয়ত মতে ও রেজি. কাবিন মূলে বিবাহ করেন। তাদের বিবাহিত জীবনে সায়েদা আক্তার নামে একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করে। তাদের কন্যার বর্তমান বয়স প্রায় চার বছর। বিয়ের পর রিতু পন্না'র স্বামী দুবাই থাকার সুবাদে বেশির ভাগ সময় কন্যাকে নিয়ে তার বাবার বাড়িতেই অবস্থান করতো এবং সকলের অগোচরে তাহার মোবাইল ফোন দিয়ে অন্য ছেলের সহিত কথা বার্তা বলাসহ পরকিয়া প্রেমে জড়িয়ে পরে। তাকে একাধিকবার বাধা নিষেধ দেওয়ার পর গত ৭ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার দিকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে কন্যাকে তার বাবার বাড়ি মায়ের নিকট রেখে স্বামীর পাঠানো নগদ টাকা, স্বার্ণালংকার ও প্রয়োজনীয় কাপড় চোপড় নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যায়।

রিতু পন্নাকে খোঁজা খুঁজি করে কোথাও না পাওয়ায় তার পিতা মাতা ও আত্মীয় স্বজনদের নিকট রিতু পন্নার বিষয়ে জিজ্ঞাসা করিলে তারা আসাদুল্লাহ'র পরিবারের সদস্যদের নামে মিথ্যা নারী নির্যাতন মামলা দিয়ে হয়রানী করার হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়রীতি প্রদান করে।

এ ব্যাপারে রিতু পন্না ওরুফে ঋতু আক্তারের মা আমেনা খাতুন (৪২) বাদী হয়ে গত ৮ সেপ্টেম্বর রোববার বাজিতপুর থানায় মেয়ে নিখোঁজ হওয়ার বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরি নম্বর- ৩২৬।

সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, গত ৭ সেপ্টেম্বর শনিবার সকাল ৮ টার দিকে জোয়ারিয়া মহিলা মাদ্রাসার কথা বলিয়া বাড়ি হইতে বের হয় তার মেয়ে ঋতু আক্তার। তার মেয়ে ঋতু প্রতিদিনের ন্যায় মাদ্রাসায় পড়ানো শেষে আর বাড়িতে ফিরে আসে নাই। পরবর্তীতে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে কোথাও পাওয়া যায় নাই। মেয়ের মোবাইল নম্বর -০১৮-৩২৩৯০৬২৮৮ বলে জানান তিনি। রিতু পন্না'র আরো একটি মোবাইল নম্বর হলো 01833-412711 এটি।

এ ঘটনার পর থেকে মা'কে না পেয়ে প্রায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে চার বছরের মেয়ে সায়েদা আক্তার। সে সারাক্ষণ মা মা বলে কান্নাকাটি করছে।

সুদূর দুবাই থেকে আসাদুল্লাহ তার স্ত্রী রিতু পন্না ওরুফে ঋতু আক্তারকে ফিরে পেতে দেশবাসীর সকলের সহযোগিতা কামনা করেন।

নিখোঁজ রিতু পন্না ওরুফে ঋতু আক্তারের মোবাইল ফোনে একাধিকবার ফোন করে যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল ফোনের সুইস অপ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আরও খবর