সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

লাখাইয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা।

লাখাইয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা।


হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজাএ উৎসব কে কেন্দ্র করে বিভিন্ন কেনাকাটা সহ নানা আয়োজন এদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, যত দিন যাচ্ছে এর জন্য একটা আনন্দের আমেজ পাড়া মহল্লায় দেখা যাচ্ছে,  সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার দিনক্ষণ গণনা শুরু।

এই উৎসবের প্রধান উপজীব্য প্রতিমা। আর এই উৎসবকে ঘিরে সারা দেশের ন্যায় হবিগঞ্জের লাখাই  উপজেলায়  বিভিন্ন স্থানে চলছে প্রতিমা তৈরির কাজ। ফলে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা।

দেবী দূর্গা, সরস্বতী, কার্তিক, গণেশ, লক্ষ্মীকে আকৃতি দিতে ঘাম ঝরাচ্ছেন তারা। রাত দিন চলছে প্রতিমা তৈরির কাজ। শিল্পী আর সহযোগিরা মিলে বানাচ্ছেন দূর্গার প্রতিমা। মাটি আর খড় পানি দিয়ে প্রস্তুত করা হচ্ছে এসব প্রতিমা। এরপর এতে দেওয়া হবে রং।

এক সেট প্রতিমার জন্য দেবী দুর্গা ও তার চার সন্তান সরস্বতী, কার্তিক, গণেশ, লক্ষ্মীকে বানানো হয়ে থাকে। পাশাপাশি থাকে অসূর, সিংহ, হাঁস,প্যাঁচা ও সাপ।

সরেজমিনে লাখাই উপজেলার মোড়াকরি পাল পাড়া, লাখাইর স্বজনগ্রাম ও কৃষ্ণ পুর পালপাড়ায়  প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা। শিল্পীদের সাথে আলাপকালে তারা জানান পূজার জন্য সাধারণত তিন মাস আগে থেকে কাজ শুরু করতে হয়। আমাদের প্রতিমার কাজ চলছে।বর্তমানে মাটি, রং, বাঁশের দাম বেড়ে গেছে। আগে এক সেট দূর্গা প্রতিমা তৈরি করতে ৩৫থেকে ৫০ হাজার টাকা  খরচ হতো, এখন তা বেড়ে ৬০/৭০ হাজার টাকার বেশি  খরচ হয়।আবার কোন কোন ক্ষেত্রে বিশেষ ধরনের প্রতিমা তৈরির কাজে লক্ষ টাকার বেশী খরচ পড়ে। নিত্যানন্দ পাল আরোও জানান আমি এ বছর সিলেট শহরে ৯ টি পূজা মন্ডপে প্রতিমা গড়ার কাজ করছি। এর মধ্যে ২ টি মন্ডপের প্রতিমা তৈরির কাজে লক্ষ টাকার বেশী মজুরি আসছে প্রতিটিতে।

খোঁজ নিয়ে জানা যায় এককালে লাখাই উপজেলার প্রতিমা শিল্পীদের দেশজোড়া খ্যাতি ছিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীদের ডাক পড়তো। তবে দিন দিন প্রতিমা শিল্পীর সংখ্যা হ্রাস পাওয়ায় এবং পূর্বের তুলনায় চাহিদা কমে যাওয়ার অনেকে পেশা বদলে অন্য কোন পেশায় চলে গেছে। বর্তমানে উপজেলার মোড়াকরি গ্রামে ৮ টি পরিবার এ প্রতিমা তৈরির কাজে যুক্ত রয়েছেন। 

নিত্যানন্দ পাল আরোও জানান সরকারি পৃষ্ঠপোষকতা, প্রয়োজনীয় প্রশিক্ষন ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে লাখাইয়ের ঐতিহ্য প্রতিমা শিল্পীদের টিকিয়ে রাখা উচিৎ। 

লাখাই  উপজেলা  পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানেশ গোস্বামীর সাথে আলাপকালে জানান প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা উতসব মুখর পরিবেশে শারদীয় দূর্গোতসব পালনের নিমিত্তে  প্রস্তুতি চলছে। উপজেলার ৬৩ টি পূজামন্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে। তিনি আরোও জানান লাখাই উপজেলা সাম্প্রদায়িক সম্প্রীতি দীর্ঘদিনের। তাই আমরা নির্বিঘ্নে পূজার প্রস্তুতি সম্পন্ন করে আসছি। কোন প্রকার ভয় বা শঙ্কা  নেই।

Tag
আরও খবর