কচুয়ায় সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক মোঃ মুজাহিদ হোসেন গুরুতর আহত সাতক্ষীরা-১ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি'র ঐকান্তিক প্রচেষ্টায় আশার আলো দেখছে 'দেয়াড়া-ত্রিমোহনী ব্রিজ' ‎সাতক্ষীরায় প্রাচীন ঐতিহ্যবাহী গুড় পুকুর মেলা-২০২৬ উদ্বোধন গুণী শিক্ষক নির্বাচিত সিনিয়র শিক্ষক মোহাম্মদ জসীম; সবুর খাঁনের শুভেচ্ছা মায়ের ইসালে সওয়াবে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা দেবেন ডা. ইকবাল হোসেন নিজামী জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা কমিটিকে বিশ্বনাথ উপজেলা বিএনপির অভিনন্দন লাখাইয়ে কৃষক কার্ড ও কৃষি প্রণোদনার বিতরণ কার্যক্রমের উদ্বোধন। স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী মিঠাছড়া বাজারে উমা জুয়েলার্সের উদ্বোধন, ৩ দিন মজুরি ও ভ্যাট ফ্রি কালিগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২ নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা নোয়াখালীতে প্রতিদিনের ন্যায় কিশোর গ্যাংবিরোধী আরো আটক ৬৮ জন নিখোঁজের ২১ ঘন্টা পর নওয়াপাড়া ভৈরব নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার মানুষের সেবক হয়ে বেঁচে থাকতে চাই: ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ আলী পাংশায় জুয়েলারি দোকানে চুরি: ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রূপার গহনা উদ্ধার, গ্রেপ্তার ১ দৌলতদিয়ার প্রিয় মুখ মোহন মন্ডলের জানাজা ও দাফন সম্পন্ন গোয়ালন্দে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন, শপথ গ্রহণ মোংলায় বিশ্ব প্রবীণ দিবস পালিত শ্যামনগরে চাউলখোলার বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন বর্ণাঢ্য আয়োজনে গুড়পুকুর মেলার উদ্বোধন

নোয়াখালীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন

প্রেমিকার অনশন





নোয়াখালীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন


 নোয়াখালী জেলার  সুবর্ণচর উপজেলায়  বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশনে বসেছে এক তরুণী। অনশনরত তরুণীর নাম তানিয়া আক্তার তানজিনা(১৯)। প্রেমিকার অনশনের খবর শুনে প্রেমিক গা ঢাকা দিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চানচঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

সোমবার (১৪ নভেম্বর) দুপুর থেকে উপজেলার চরবৈশাখী গ্রামে প্রেমিক আবদুর রহমান রুবেল এর বাড়ীতে এই অনশন শুরু করেন ওই তরুণী।ওই প্রতারক প্রেমিকের নাম আবদুর রহমান রুবেল (৩০)। সে সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের  চরবৈশাখী গ্রামের আবদুল আউয়াল এর ছেলে।অনশনরত তরুণী জানান,গত ৫ বছর আগে আবদুর রহমান রুবেল চট্রগ্রামের রাউজানে একটি বেসরকারী কোম্পানীতে বিক্রয় কর্মী হিসাবে চাকরী করার সুবাধে চট্রগ্রামের রাউজান থানার মেরুঘর কলোনিতে তার সাথে রুবেলের পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে আমার অন্যত্র বিয়ে হয়ে যায়। বিয়ের পর আমাকে রুবেল উত্যক্ত করতো । এক পর্যায়ে আমাকে ও  আমার স্বামীকে বিভিন্ন প্রকার হুমকি দিয়ে তার কাজ থেকে তালাক  নিতে বাধ্য করে। এরপর আমাকে বিয়ে করার আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। দীর্ঘ দুই বছর ধরে আমাকে বিয়ের আশ্বাস দিয়ে কালক্ষেপন করছে ।আমি বিয়ের জন্য চাপ দিলে রুবেল আমাকে বিভিন্ন প্রকার হুমকি দিয়ে আসছে। বর্তমানে সে সুবর্ণচর উপজেলার থানারহাটে ব্যবসা করছে।আমার সঙ্গে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেয়। নিরুপায় হয়ে আমি তার গ্রামের বাড়ীতে আসতে বাধ্য হয়েছি। 

ইউপি সদস্য তানভীর উদ্দিন বলেন,রুবেল কে বিষয়টি মীমাংসা করার জন্য বললে সে আমার সঙ্গে খারাপ আচরণ করে পালিয়ে যায়। আমি ওই তরুণী ও তার বাবাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি। 

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস বলেন,এই ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না। এ বিষয়ে খোঁজ খবর নিবেন।

আরও খবর