মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

শ্রীমঙ্গলে কোচিং-এ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে উদয়ন স্কুলের সাবেক শিক্ষক গ্রেফতার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক কোচিং ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় গোপেন্দ্র চন্দ্র শর্মা (৪২) নামের এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।  রবিবার (২৯ সেপ্টেম্বর) গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে ও মামলার তদন্তকারী অফিসার এসআই সজীব চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল পৌর শহরের কলেজ রোড এলাকা থেকে গতকাল আসামি গোপেন্দ্র চন্দ্র শর্মাকে গ্রেফতার করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার মামলা নং-৩০ (০৯) ২৪ এর এজাহারনামীয় আসামী গোপেন্দ্র চন্দ্র শর্মা হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার১০নং মিরাশী ইউনিয়নের রাকি গ্রামের মৃত শ্যামা চরন শর্মার ছেলে। তার স্থায়ী ঠিকানা চুনারুঘাট থানায় হলেও বর্তমানে ওই শিক্ষক শ্রীমঙ্গল শহরের কলেজ রোডে বসবাস করেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত ওসি মো. আমিনুল ইসলাম জানান, গোপেন্দ্র চন্দ্র শর্মা কোচিং-এ ছাত্রীদের পড়ানোর আড়ালে দীর্ঘদিন থেকে ছাত্রীদের যৌন হয়রানী করে আসছিলেন। এ ব্যাপারে ভুক্তভোগী এক ছাত্রীর মা বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে গতকাল শনিবার শ্রীমঙ্গল থানায় মামলা করেন। এই মামলার পরই শনিবার আসামিকে শ্রীমঙ্গল শহরের কলেজ রোড এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে আসামিকে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গ্রেফতারকৃত আসামি গোপেন্দ্র চন্দ্র শর্মা শ্রীমঙ্গল কলেজ রোডস্থ উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে খন্ডকালীন প্রাক্তন শিক্ষক ছিলেন। ২০১৪ সালে স্কুলের এক ছাত্রীকে যৌন হয়রানী করার কারণে তাকে চাকুরিচ্যুত করা হয়। ওই ঘটনায় মোবাইল কোর্টের মাধ্যমে শিক্ষক গোপেন্দ্র চন্দ্র শর্মাকে এক মাসের জেল দেওয়া হয়েছিল। গত এক বছর পূর্বে শ্রীমঙ্গল কলেজ রোডস্থ (ডাক বাংলো পুকুর পাড়) মুজিব মিয়ার বাসার নীচতলায় ‘টেকনিক কোচিং একাডেমী’ চালু করেন তিনি। কোচিং-এ ছাত্রীদের পড়ানোর আড়ালে গত এক বছর থেকে ওই শিক্ষক ছাত্রীদের যৌন হয়রানী করে আসছিলেন।

Tag
আরও খবর