অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

খবর প্রকাশের জেরে পীরগাছা যুগান্তর ও দেশচিত্র প্রতিনিধি হামলার শিকার

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার রংপুরের পীরগাছা যুগান্তর ও দেশ চিত্র পত্রিকার প্রতিনিধি একরামুল ইসলাম। সোমবার (৩০ সেপ্টেম্বর) দেড়টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থানকরাকালীন তিনি হামলার শিকার হন। এবিষয়ে পীরগাছা থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী এজাহার দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা যায়, গত ২১ সেপ্টেম্বর যুগান্তর পত্রিকায় ‘পীরগাছায় খাদ্যবান্ধব চাল বিতরণ নিয়ে সংশয়, বিএনপি নেতাদের পাহারা’ এই শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। প্রকাশিত ওই খবরের জের ধরে খাদ্য অফিস পাহারাদাররা বিভিন্ন সময়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আসছেন। এর জের ধরে সোমবার দেড়টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক একরামুল ইসলামকে ডেকে নিয়ে মারধর করেন পীরগাছা সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সন্ত্রাসী রায়হান। পরে আহত সাংবাদিক একরামুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেয়। পরবর্তীতে পীরগাছায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকীর সাথে দেখা করে সন্ত্রাসী রায়হানসহ জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য দাবি জানান।

আরও খবর