‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

কুলিয়ারচরে সাংবাদিকদের সাথে নব-যোগদানকৃত ওসি'র মতবিনিময়

কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নব-যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন (পিপিএম)। 

গত কাল (১ অক্টোবর) মঙ্গলবার সন্ধ্যায় অফিসার ইনচার্জ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক সমকাল কুলিয়ারচর প্রতিনিধি হারুন চৌধুরী, দি ভয়েস অব এশিয়া কুলিয়ারচর প্রতিনিধি আহমেদ ফারুক, দৈনিক মানব জমিন কুলিয়ারচর প্রতিনিধি এড. মুহাম্মদ শাহ আলম, বিজয় টিভি কুলিয়ারচর প্রতিনিধি মো. আনোয়ারুল হক আমান, দৈনিক আমাদের সময় কুলিয়ারচর প্রতিনিধি মো. নাঈমুজ্জামান নাঈম, দৈনিক ভোরের ডাক কুলিয়ারচর প্রতিনিধি মুহাম্মদ কাইয়ুম হাসান ও দৈনিক জাগো প্রতিদিন প্রতিনিধি মো.সবুজ মিয়া প্রমূখ।

এর আগের দিন সোমবার বিকালে অফিসার ইনচার্জ কার্যালয়ে সিনিয়র সাংবাদিক দৈনিক নয়া দিগন্ত কুলিয়ারচর প্রতিনিধি মুহাম্মদ কাইসার হামিদ, দৈনিক ভোরের কাগজ কুলিয়ারচর প্রতিনিধি আলি হায়দার ও দৈনিক দেশচিত্র কুলিয়ারচর প্রতিনিধি আলী সোহেলের সাথে মতবিনিময় করেন নব-যোগদানকৃত ওসি মো. হেলাল উদ্দিন (পিপিএম)।

মতবিনিময় সভায় নব যোগদানকৃত ওসি মো. হেলাল উদ্দিন স্থানীয় সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন ।

গত ৩০ সেপ্টেম্বর সোমবার সকালে তিনি কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করে আনুষ্ঠানিক ভাবে দ্বায়িত্বভার বুঝে নেন। ওইদিন তাকে দ্বায়িত্ব বুঝিয়ে দেন সদ্যবিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান। 

দেশ সেবার অঙ্গীকার নিয়ে হেলাল উদ্দিন ১৯৯২ সালের ১ জুন বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এরপর ২০১৭ সালের মে মাসে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়ে তিনি বিভিন্ন জেলার বিভিন্ন থানায় ওসি (তদন্ত) হিসেবে দক্ষতার সহিত দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ২০২১ সালের জুলাই মাসে টাঙ্গাইল জেলায় অফিসার ইনচার্জ (ওসি) ডিবি হিসেবে প্রায় সাড়ে তিন বছর আন্তরিক ও দক্ষতার সাথে দ্বায়িত্ব পালন করেন।

তিনি পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার কৃতি সন্তান।

আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১০ ঘন্টা ৪ মিনিট আগে