শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

নওগাঁয় ভুয়া শিক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়ানো বলদাহার মহিলা দাখিল মাদ্রাসার সুপারের এমপিও স্থগিত

মহিলা দাখিল মাদ্রাসার সুপারের এমপিও স্থগিত

নওগাঁয় ভুয়া শিক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়ানো বলদাহার মহিলা দাখিল মাদ্রাসার সুপারের এমপিও স্থগিত

নওগাঁ জেলা প্রতিনিধি :


নওগাঁর সাপাহারে 'সরফুতুল্লা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে' ভুয়া শিক্ষার্থী দিয়ে দাখিল পরীক্ষা দেওয়ানো 'বলদাহার মহিলা দাখিল মাদ্রাসার' সুপার মোজাম্মেল হক এর এমপিও সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। একই সাথে তার এমপিও স্থায়ীভাবে কেন বন্ধ করা হবেনা জানতে চেয়ে আগামী ৬ অক্টোবরের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন এমপিও বাছাই ও অনুমোদন কমিটির সদস্য সচিব মোঃ শরিফুল ইসলাম।

গত ২৬ সেপ্টেম্বর পাঠানো চিঠি সূত্রে জানা যায়, বলদিয়াঘাট মহিলা দাখিল মাদ্রাসা হতে ২০২৪ সালের দাখিল পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী অংশ গ্রহণ করায় সুপার মোহাম্মদ তোজাম্মেল হকের বিরুদ্ধে অভিযোগ করা হয়। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে তার বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগের বিষয়ে প্রাথমিক ভাবে প্রমাণিত হওয়ায় সুপার মোহাম্মদ তোজাম্মেল হকের এমপিও সাময়িক স্থগিত করা হলো।

এমতাবস্থায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালার ১৮.১ ও ১৮.২ অনুচ্ছেদ অনুযায়ী সুপার মোহাম্মদ তোজাম্মেল হকের এমপিও ইনডেক্স স্থায়ীভাবে কেন কর্তন করা হবে না এ মর্মে আগামী ৬ অক্টোবর সকাল ১০ টায় লিখিত জবাব ও প্রয়োজনীয় ডকুমেন্টস সহ শুনানীতে অংশগ্রহনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এবিষয়ে জানতে চাইলে বলদিয়াঘাট মহিলা দাখিল মাদ্রাসার সুপার মোজাম্মেল হক বলেন, অধিদপ্তর থেকে যে চিঠি পাঠানো হয়েছে তা আমি পেয়েছি। আগামী ৬ তারিখে আমাকে অধিদপ্তরে ডাকা হয়েছে। আমি প্রয়োজনীয় সকল কাগজপত্র নিয়ে যাবো।

আরও খবর