মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

নান্দাইলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন শতভাগ বিভাগীয়

নান্দাইলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন


শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারণ করার বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহের নান্দাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে নান্দাইল উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে শিক্ষক সমাজের যৌক্তিক দাবী তুলে ধরে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান নাসিম, জাকির আহম্মেদ তুহিন, রাজিব রায়, নজরুল ইসলাম ফকির, আমিনুর রহমান পাভেল,পারভিন আক্তার,রেবেকা জাহান লিজা,ফেরদৌসি বেগম প্রমুখ। 


মানববন্ধন শেষে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পালের  নিকট অন্তর্বর্তীকালীন সরকারের উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান উপদেষ্ঠা বরাবর শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড প্রণয়নকৃত দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

Tag
আরও খবর