ক্ষেপণাস্ত্র সঙ্কটের শঙ্কায় ইরানে মার্কিন হামলা বন্ধ রাজধানীতে দিনের তাপমাত্রা বাড়ার আভাস, হতে পারে বৃষ্টি পূর্বপুরুষের স্মৃতি জড়িয়ে থাকা শতবর্ষী কবরস্থান রক্ষায় লোহাগাড়ায় মানববন্ধন, খামারকান্দিতে অসহায় মানুষের মাঝে ত্রাণ, ফলজ গাছের চারা বিতরণ ও ঝাঝর খালে মাছের পোনা অবমুক্ত ‎সুন্দরবন রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ পরিবেশ প্রতিমন্ত্রীর ‎ জাবিপ্রবিতে ছাত্রশিবিরের নতুন কমিটি: সভাপতি মামুনুর রশীদ, সেক্রেটারি ফাহাদ স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় ২ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী আটক লোহাগাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারালেন পথচারী বকশীগঞ্জ থানার সাবেক ওসি আসলাম হোসেনের বিরুদ্ধে রিমান্ডে নির্যাতনের অভিযোগ : ওসির দাবি, 'ওটা তদন্ত কর্মকর্তার বিষয়' মিরসরাইয়ে ‘শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও দায়িত্ব হস্তান্তর হতদরিদ্র পরিবারের মাথা গোঁজার ঠাঁই সংস্কারে সহায়তার হাত বাড়ালেন বিএনপি নেতা ফজলুল মুরাদ সাংবাদিক ও পরিবেশকর্মী বাচ্চুর ওপর হাতুড়িপেটা,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি পাকা রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে বদলা পাড়াবাসী পদত্যাগের পর রাষ্ট্রপতির সুযোগ-সুবিধা নিয়ে কী আছে আইনে দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী চৌদ্দগ্রামের সুফিয়ান রায়হান এনসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি স্পিকারের দায়িত্ব পালন করবেন ব্যারিস্টার কায়সার কামাল রাণীশিমুল ইউপি নির্বাচনে জনসংযোগে ব্যস্ত সম্ভাব্য প্রার্থী রুকুনুজ্জামান লাখো ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতির শূন্য পদে ভোট, দ্রুতই তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির

সাকিবের বিদায়ী টেস্ট দেশেই!

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-10-2024 04:45:29 pm

ভারতের বিপক্ষে কানপুর টেস্ট শুরুর আগেই শর্তজুড়ে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশি অলরাউন্ডার জানিয়েছিলেন, পর্যাপ্ত নিরাপত্তা পেলে দেশে আরেকটি টেস্ট খেলতে চান। পরে সাকিবের অবসর ইস্যু গড়ায় অনেকদূর। ধারণা করা হচ্ছিল, কানপুরেই ক্যারিয়ারের শেষ টেস্ট খেলে ফেলেছেন টাইগার পোস্টারবয়। তবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ দুদিন আগে সাকিবের নিরাপত্তার বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। তাতেই নতুন করে আলোচনায় এসেছে দেশের মাটিতে সাকিবের টেস্ট থেকে অবসরের বিষয়টি।


ছাত্র-জনতার অভ্যুথানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশে ফেরেননি সাকিব। আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ায় তার নামে একটি হত্যা মামলা হয়। এ সময় তিনি ছিলেন নিউইয়র্কে পরিবারের সঙ্গে। সেখান থেকেই পাকিস্তানে গিয়ে খেলেন দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরপর সতীর্থরা দেশে ফিরলেও সাকিব কাউন্টিতে একটি ম্যাচ খেলতে যান ইংল্যান্ডে। সেখান থেকেই ভারতে গিয়েই বিদায়ের দিনক্ষণ জানিয়ে দেন। তবে ক্রীড়া উপদেষ্টার বক্তব্যের পর দেশে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার শেষ টেস্ট খেলার সম্ভাবনা জেগেছে।


গত ২৬ সেপ্টেম্বর অবসরের ঘোষণায় সাকিব বলেছিলেন, ‘মিরপুর টেস্টে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট।’ এর জন্য অবশ্য নিরাপত্তা চেয়েছিলেন, ‘আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতে পারি। তারা (বোর্ড) হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবে, যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারব।’


কিন্তু সাকিবের নিরাপত্তা এবং ঠিকঠাক দেশের বাইরে যেতে পারা নিয়ে সংশ্লিষ্টদের কেউই ইতিবাচক কথা বলেননি। সাকিবের অবসরের ঘোষণার প্রেক্ষিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাফ বলে দিয়েছেন, সাকিবকে নিরাপত্তা দেওয়া বিসিবির পক্ষে সম্ভব নয়। এই বিষয়ে তিনি বল ঠেলে দেন সরকারের দিকে। যদিও ক্রীড়া উপদেষ্টা বলেছিলেন, সাকিব দেশে ফিরলে একজন খেলোয়াড় হিসেবে সম্ভাব্য সবরকম নিরাপত্তা দেওয়া হবে। তবে সঙ্গে এও বলেছেন, মানুষের মনের ক্ষোভ দূর করার উদ্যোগ সাকিবকেই নিতে হবে। সাকিবকে তার রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করারও পরামর্শ দেন তিনি। দেশে সাকিবের শেষ টেস্ট খেলা নিয়ে এত কথা হতে থাকলেও অবসর ঘোষণার পর সাকিব এ ব্যাপারে এখন পর্যন্ত একেবারেই নিশ্চুপ আছেন।


গত বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের শারজায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখতে গিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘তিনি (সাকিব) বাংলাদেশে নিজের শেষ টেস্ট খেলতে চান, আমি ব্যক্তিগতভাবে চাই সেই ‍সুযোগ তিনি পান।’ দেশে এলে সাকিবের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব। আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা এরই মধ্যে বলেছি, সেটা আমরা নিশ্চিত করব।’


এদিকে, বিসিবি সূত্রে জানা গেছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের দল নির্বাচনের ব্যাপারে গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটির প্রতি সাকিবকে নিয়ে বিসিবির শীর্ষ পর্যায় থেকে এখন পর্যন্ত বিশেষ কোনো বার্তা নেই। নির্বাচক কমিটি তাই ক্রিকেটীয় বিবেচনায় সাকিবকে রেখেই দক্ষিণ আফ্রিকা সিরিজের দল গঠন করবে বলে জানা গেছে। তাই ঘরের মাঠে সাকিবের বিদায়ের আশা আপাতত করতেই পারেন দেশের আপামর ক্রিকেটপ্রেমীরা।

আরও খবর







6a2026fa3349e-030626070706.webp
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

৫২ দিন ১৬ ঘন্টা ১৪ মিনিট আগে