বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদন্ড একটু বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ চর আমখাওয়া ইউনিয়ন কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন: সভাপতি মনিরুজ্জামান (মনি) ও সম্পাদক আবু বক্কর সিদ্দিক নারীর অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন - মঈন খান তরুণরা হবে কাম্য জনসংখ্যা তৈরির মূল স্বপ্নদ্রষ্টা জয়পুরহাটে আন্তঃজেলা চোর চক্রের ১ সদস্য গ্রেপ্তার, ইজিবাইক উদ্ধার লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা এবং নগদ টাকা সহ নারী মাদক কারবারি গ্রেফতার। বাঁশখালীতে বন্যা কবলিত মানুষের কাছে ছুটে আসলেন,প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম জয়পুরহাটে ১১ দলীয় ঐক্য জোটের বিশাল জনসভা চৌদ্দগ্রাম ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৩ বোতল বিদেশি মদ সহ ১জন গ্রেফতার বরিশালে ১০০ পিস ইয়াবাসহ দুই সতীন আটক মধুপুরে শুরু হলো ডিসি গোল্ডকাপ আশাশুনির বড়দলে জলমগ্ন এলাকা ও মসজিদ পরিদর্শনে ইউএনও শ্যামানন্দ কুন্ডু সেন্ট্রাল ইউনিভার্সিটির কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের পরীক্ষা সম্পন্ন, ফল ৩-৪ দিনে হালাল বিনিয়োগে নতুন দিগন্ত: নাগেশ্বরীতে ‘বারাকাহ ক্যাটল প্রজেক্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন লাখাইয়ে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মারা গেছে ইটালির নাগরিক শিশু আমেনা। জয়পুরহাট সীমান্তে ফের পুশইনের চেষ্টা, গ্রামবাসী-বিজিবির বাধায় শূন্যরেখায় ৩জন দিনাজপুরে আত্মগোপনে থাকা ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার দুই পক্ষের বিরোধে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন প্রশাসনের হেফাজতে

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ দুদিন পর উদ্ধার

ছবি : নিহত সোহান (ফাইল ছবি)


কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদের রমনা ঘাটে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ কলেজ ছাত্র সোহান (২৪) এর মরদেহ দুদিন পর উদ্ধার হয়েছে। 

রোববার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা। পরে খবর পেয়ে নিহতের স্বজন ও নৌ-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে আসেন।

এর আগে গত শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় চিলমারীর রমনা ঘাটে সাঁতরাতে গিয়ে নিখোঁজ হন তিনি।


নিহত সোহান রংপুরের হারাগাছ এলাকার রাজা মিয়ার ছেলে ও স্থানীয় একটি কলেজের অর্নাসের ছাত্র।


ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, নিখোঁজ সোহান তার আরও ৪-৫ জন বন্ধু মিলে গত শুক্রবার চিলমারীর রমনা ঘাটে বেড়াতে আসেন। ঘোরাঘুরি শেষে সোহান সখের বসে ব্রহ্মপুত্র নদে সাঁতার কাটতে  গিয়ে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরেরদিন শনিবার নদে তল্লাশি করে তার সন্ধান পাননি তারা।  


চিলমারী ফায়ার সার্ভিসের স্টেশন ইনর্চাজ নারায়ণ বর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ ব্রহ্মপুত্র নদের ভাটি সুন্দরগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করে স্থানীয়রা। এর আগে আমাদের ডুবুরি দল নদে তল্লাশি করে তার সন্ধান পাননি।


আরও খবর