লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি। জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে "শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার" বিতরণ ‎সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র *র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার।* ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি ‎ ‎মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ ‎ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ছুটি নেই যাদের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত বসার ঘর উদ্বোধন মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আরহাম ভূঁইয়া বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ শ্যামনগরে ডিলার মূল্যের বেশি দামে সার বিক্রি করায় মোবাইল কোর্টে জরিমানা আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি নির্বাচিত হলেন প্রাইম ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র মো: সালাহউদ্দিন খান চন্দনাইশে মাদকসহ আটক দুই তরুণকে রাজনৈতিক মামলায় চালান আশাশুনিতে দেশের প্রথম ওয়েব সাইটের আন্ত:সংযোগ ও মনিটরিং সিস্টেম বাস্তবায়ন কালাই প্রেসক্লাবের সভাপতি এ্যাড. ডলার, সহ-সভাপতি মিজানুর ও সম্পাদক পাভেল

পূজা উদযাপন উপলক্ষে কুলিয়ারচরে জেলা প্রশাসকের মতবিনিময়

শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খান।

রোববার (৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মতবিনিময়ে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় করেন তিনি।

এ সময় উপজেলা পরিষদ ও পৌরসভা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ-জোহরা'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ দত্ত প্রদীপ, উপজেলা বিএনপি'র সভাপতি নূরুল মিল্লাত, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন পিপিএম, পৌর বিএনপি'র সভাপতি হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখা'র আমির মাওলানা রফিকুর রহমান, সেক্রেটারি মো. মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিপা সুলতানা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযুষ কান্তি ঘোষ, সাধারণ সম্পাদক অরূপ রতন দাস বিজয়, পৌর পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব মন্টু বিহারি ঘোষসহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

এসময় আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপনের লক্ষ্যে উপস্থিত বক্তাদের বিভিন্ন বিষয়াদি এবং সমস্যা নিয়ে আলোচনা শেষে উপজেলার ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়নে মোট ৩২ টি পূজা মন্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করার জন্য ঊর্ধ্বতনের নির্দেশনানুযায়ী জেলা প্রশাসক ও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

আরও খবর