যশোরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে ডা. রাফসানের মামলা: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করলো পুলিশ সদস্য রায়পুর জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ বৃষ্টির জলে ভিজছে শরীর, তেলের জন্য অপেক্ষা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের ৫ বিষয়ে অকৃতকার্য হয়ে উত্তরপত্রের সঠিক মূল্যায়ন চেয়ে ববি শিক্ষার্থীর অনশন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য, মন্ত্রণালয়ের চিঠি প্রাথমিক ও জুনিয়র বৃত্তির অর্থের পরিমাণ বাড়ছে হরমুজে জাহাজ চলাচল নিয়ে ইরানের নতুন প্রস্তাব নোয়াখালীর বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বৈধ কাগজপত্র ছাড়া যানবাহনে জ্বালানি না দেওয়ার নির্দেশ, কাল থেকে ভ্রাম্যমান আদালত ‎পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায় অভিযান কৃষকরা কি দেশের প্রাণ? ‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও রায় প্রত্যাহারের দাবিতে সিরাজদিখানে মানববন্ধন

দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা মিথ্যা মামলা ও রায় প্রত্যাহারের দাবিতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১:৩০ টা হতে ১২:৩০ টা পর্যন্ত সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবের সামনের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



আমার দেশ পত্রিকা পরিবার ও পাঠক মেলা'র আয়োজনে, সিরাজদিখান প্রেসক্লাবের সহযোগিতায় এবং সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি সৈয়দ মাহমুদ হাসান মুকুটের নেতৃত্বে ও সিরাজদিখান প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ মোস্তফার সঞ্চালনায় উক্ত মানববন্ধনে উপস্থিত বক্তারা অনতি বিলম্বে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা ও রায় প্রত্যাহারের দাবি উত্থাপন করেন।



এ সময় উপস্থিত ছিলেন, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুব্রত দাস রনক, বিএনপি নেতা ও সমাজ সেবক সৈয়দ আলতাফ হোসেন। অন্যদের মধ্যে বিএনপি নেতা পিয়ার আলী মোল্লা, আব্দুর রহমান রানা, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদুর রহমান যোবায়ের, সিরাজদিখান ছাত্র সমাজে'র রাতুল হাসান শান্ত, বিক্রমপুর রক্তদান সংস্থার ইয়ামিন শেখ, যুবদল নেতা বাবুল আহমেদ, উপজেলা শ্রমিক দল সহ সভাপতি নজরুল ইসলাম, ইছাপুরা ইউপি সদস্য মোহাম্মদ হীরা, নাগরিক সমাজের মো. জুয়েল শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।


এছাড়াও সিরাজদিখান ও শ্রীনগরের সাংবাদিকবৃন্দ, বিএনপি ও এর অঙ্গসংগঠন, জামাত, শিবির, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

আরও খবর