সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ কয়রা কপোতাক্ষ কলেজের শিক্ষক সন্তোষ বিশ্বাসের মৃত্যু অসুস্থ বাবার চিকিৎসা ও সম্পত্তি নিয়ে স্বজনদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সহযোগিতা চান সাগর আশাশুনিকে বজ্রাঘাতে কাঠমিস্ত্রী নিহত ঝিনাইগাতী সদর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদে জেসমিন আক্তারের প্রার্থিতা ঘোষণা শান্তিগঞ্জের জয়কলস ইউপি নির্বাচনে ০৩ নং ওয়ার্ডের খাদেম হতে চান হাফিজ শফিক উদ্দিন জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে গোয়ালন্দে র‍্যালি ও আলোচনা সভা যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী রাশিয়া থেকে আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি পীরগাছা রেলওয়ে স্টেশন পূর্বপাড় অটোস্ট্যান্ড সমিতির পরিচিতি সভা কুলিয়ারচরে কৃষক কার্ড পেলেন ১,০৭৮ কৃষক, রিকশা পেলেন ১০ দরিদ্র পরিবার আদমদীঘির চাঁপাপুরে চেয়ারম্যান প্রার্থী দুলালের নির্বাচনী প্রচারণায় উঠান বৈঠক কচুয়ায় সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক মোঃ মুজাহিদ হোসেন গুরুতর আহত সাতক্ষীরা-১ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি'র ঐকান্তিক প্রচেষ্টায় আশার আলো দেখছে 'দেয়াড়া-ত্রিমোহনী ব্রিজ' ‎সাতক্ষীরায় প্রাচীন ঐতিহ্যবাহী গুড় পুকুর মেলা-২০২৬ উদ্বোধন গুণী শিক্ষক নির্বাচিত সিনিয়র শিক্ষক মোহাম্মদ জসীম; সবুর খাঁনের শুভেচ্ছা মায়ের ইসালে সওয়াবে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা দেবেন ডা. ইকবাল হোসেন নিজামী জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা কমিটিকে বিশ্বনাথ উপজেলা বিএনপির অভিনন্দন লাখাইয়ে কৃষক কার্ড ও কৃষি প্রণোদনার বিতরণ কার্যক্রমের উদ্বোধন। স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী

হত্যা মামলার আসামি নোয়াখালীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

হত্যা মামলার আসামি নোয়াখালীতে যুবলীগ নেতা গ্রেপ্তার



হত্যা মামলার আসামি নোয়াখালীতে যুবলীগ নেতা গ্রেপ্তার


রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে হত্যা মামলায় ঢাকার আদাবর থানার যুবলীগ নেতা দেলোয়ার হোসেন সবুজকে (৩৩) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।


গ্রেপ্তার দেলোয়ার হোসেন সবুজ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত হাজী আব্দুস সামাদ মেম্বারের ছেলে।


বুধবার (৯ অক্টোবর) সকালের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ।  এর আগে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় উপজেলার রসুলপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ আরও বলেন, যুবলীগ নেতা সবুজসহ অন্য আসামিদের বিরুদ্ধে নিহত সানির বাবা বাদী হয়ে আদাবর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রেপ্তার সবুজ ৪৬তম এজাহারভুক্ত আসামি। তাকে আদাবর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন।

আরও খবর