রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩

নড়িয়ায় স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ছবি: দেশচিত্র

"বন্যা, খরা, জলোচ্ছ্বাস, গাছ কাটলে সর্বনাশ; সকল মানুষ, পশুপাখি, অক্সিজেনে বেঁচে থাকি।" এই স্লোগানকে সামনে রেখে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করেছে স্বপ্নযাত্রা ফাউন্ডেশন।

আজ বুধবার (৯ অক্টোবর) শরীয়তপুরের নড়িয়ার পাঁচগাও, পূর্ব কেদারপুর, নলতা, সুরেশ্বর ও হালইসার গ্রামে সম্মিলিতভাবে এ কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে নিম গাছ, বহেরা গাছ, তেতুল গাছ, হরিতকী গাছ, আম গাছ, জাম গাছ, আকাশমণি গাছ ও কৃষ্ণচূড়া গাছসহ বিভিন্ন ধরনের মোট ১৬০ টি ফল ও ওষধি গাছ রোপন ও এলাকাবাসীদের মাঝে বিতরণ করা হয়। 

স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইউসুফ সিয়াম বলেন- কবি বলেছেন "দাও ফিরিয়ে সে অরণ্য, লও এ নগর"। আজকের এই যুগে অরণ্যে রোদন হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত মানুষ বনজঙ্গল কেটে পশুপাখি ও জনজীবনকে হুমকির মুখে ফেলছে। তাই বর্তমান সময়ে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই।

তিনি আরও বলেন, স্বপ্নযাত্রা ফাউন্ডেশন প্রতিনিয়ত প্রকৃতি, পরিবেশ ও জনগণের স্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণকে সচেতন ও বৃক্ষরোপণে উৎসাহী করতে আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি। আগামীতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। 

এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের সহ-সভাপতি আলামিন মৃধা ও রুবিয়া আক্তার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আহমেদ রিপন, দপ্তর সম্পাদক, গণসংযোগ ও সোশ্যাল মিডিয়া সম্পাদক, আপ্যায়ন বিষয়ক সম্পাদক, রক্তদান ও ক্যাম্পেইন বিষয়ক সম্পাদক, সহ-অর্থ বিষয়ক সম্পাদকসহ অন্যান্য স্বেচ্ছাসেবীবৃন্দ।

আরও খবর