‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারীসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার-২


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে অপহৃত শিশু উদ্ধারসহ অপহরণকারী আসামীসহ পৃৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আরও এক আসামীকে গ্রেফতার করে শ্রীমঙ্গল থানা পুলিশ।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে ১১ অক্টোবর (শুক্রবার) ০০.৩০ ঘটিকার সময় এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল থানার এফআই আর নং-৯ এর অপহৃত শিশু উদ্ধার ও আসামীকে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জী বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়।

থানা সুত্রে জানা যায়, গত ৮ অক্টোবর  আনুমানিক সকাল সাড়ে ৯ ঘটিকায় শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়নের কালাপুর গ্রামের বাদীর বসত বাড়ি থেকে ভিকটিম শিশুকে স্কুলে নিয়ে যাওয়ার কথা বলে গ্রেফতারকৃত আসামী নাছিম খাঁন কৌশলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। উক্ত ঘটনার বিষয়ে বাদী থানায় মামলা দায়ের করার পর আজ (শুক্রবার) আসামী নাছিম খাঁনকে গ্রেফতারপূর্বক অপহৃত শিশুকে উদ্ধার করা হয়। 

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার  এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেনেের সার্বিক দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার শ্রীমঙ্গল সার্কেল আনিসুর রহমানের তদারকীতে বাদী কর্তৃক অপহরণের মামলা দায়েরের পর আমরা অভিযান চালিয়ে অপহরণকারী আসামী নাছিম খাঁনকে গ্রেফতার করে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে পৃথক অভিযানে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে বৃহস্পতিবার দিবাগত রাতে এসআই মিয়া নাসির উদ্দিন আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল উপজেলায় অভিযান পরিচালনা করে জিআর ১৫৯/২১ (শ্রীঃ) এর ওয়ারেন্টভূক্ত আসামী সামসু উদ্দিন-কে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের

দক্ষিণ ছাত্রাবট গ্রাম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ছাত্রাবট গ্রামের মৃত আয়েজ উল্লাহর পুত্র।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত আসামী সামসু উদ্দিনকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১৪ ঘন্টা ৪৪ মিনিট আগে