সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুতুবদিয়ায় সাবেক এমপি আশেক ও জেলা আ'লীগের সভাপতি সহ ৮৬ জনের বিরুদ্ধে মামলা

বৈষম্য বিরোধী আন্দোলনে গত ৪ আগষ্ট ছাত্র সমাবেশে হামলার অভিযোগে কুতুবদিয়ার সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক,  জেলা আওয়ামী লীগের সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর ও সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ তাহেরসহ ৮৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।  

গত বৃহস্পতিবার কুতুবদিয়া থানায় সাইফুল ইসলাম আরকান বাদী হয়ে মামলাটি করেন। এজাহার সূত্রে জানা যায়, কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজের ছাত্র এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কুতুবদিয়া উপজেলার সংগঠক সাইফুল ইসলাম আরকান গত জুলাই মাসে কোটাবিরোধী আন্দোলন শুরু হলে কুতুবদিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনে অংশগ্রহণ করেন।এরই প্রেক্ষিতে গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির ঘোষিত ১ দফা দাবীর আন্দোলনে কুতুবদিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষার্থীরা কলেজ গেইট থেকে মিছিল সহকারে বড়ঘোপ উপজেলা গেইটের দক্ষিণ পাশে এসে শান্তিপূর্ণভাবে সমাবেশ শুরু করলে দুষ্কৃতকারীরা হামলা চালায়।এতে কাজী তাহমিদ, কাইয়ুম, মোকায়দ। বেগম, হিরা, আবির, শাকিল, সাদেকুর রহমান, রাকিব, মিটু, আজিব, রিজিকাসহ ২০ জন আন্দোলনকারী শিক্ষার্থী মাথায়, চোখে, বুকে, মুখে, পিঠে, হাত-পা, হাটুসহ শরীরের নানা জায়গায় মারাত্বক জখম হয়। ওই দিনের ঘটনা বিবরণ উল্লেখ করে সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সম্পাদক হাজী মোহাম্মদ তাহেরসহ ৮৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় অভিযোগ করেন।  

বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন।


Tag
আরও খবর