ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

নন্দীগ্রামে পূজা মন্ডপ পরিদর্শনে উপজেলা ছাত্রদল

বগুড়ার নন্দীগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপন হচ্ছে । দূর্গাপূজাকে কেন্দ্র করে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক  তারেক রহমানের নির্দেশে কাহালু-নন্দীগ্রামের সাবেক এমপি বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসেনের দিকনির্দেশনায় বগুড়া জেলা ছাত্রদলের তত্ত্বাবধানে দুর্গোউৎসবে সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের ৫টি ইউনিয়নে ৫টি দূর্গাপুজার হেল্পডেক্স এর কার্যক্রম চলমান রয়েছে এবং এর পাশাপাশি মন্দির গুলোতে ব্যাপক পাহারা অব্যাহত রয়েছে।

শুক্রবার ১১ অক্টোবর বিকেল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সভাপতি ও দুর্গাপূজার হেল্পডেক্স মনিটরিং কমিটির আহবায়ক মোঃ জুয়েল রানা, উক্ত কমিটির সদস্য ও উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান  সিনিয়র সহ-সভাপতি নবির  সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ শাহিন শেহজাদ, সহ সভাপতি রাকিবুল হাসান রাকিব, প্রচার সম্পাদক সুমন আহমেদ ইউনিয়ন ছাত্রদল নেতা আরাফাত, সিজু, মিজান, রাবু, হাসান, ফারুক প্রমুখ।

পরিদর্শনকালে উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জুয়েল রানা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক  তারেক রহমানের নির্দেশে এবং বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বগুড়া-০৪ আসনের সাবেক এমপি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেনের দিক নির্দেশনা অনুযায়ী ও বগুড়া জেলা ছাত্রদলের তত্ত্বাবধানে দুর্গোউৎসবে সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে নন্দীগ্রাম উপজেলা ছাত্রদল সবসময় আপনাদের পাশে রয়েছি।  আপনাদের কোন ভয় নেই আপনারা নির্বিঘ্নে শারদীয় উৎসব পালন করেন আপনাদের জানমালের রক্ষা করার দায়িত্ব আমাদের। কোথাও কেউ যদি কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে এজন্য নন্দীগ্রাম উপজেলা ছাত্রদল আপনাদের পাশে রয়েছে।

আরও খবর