‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার বদলির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ




তিস্তার ভাঙ্গনরোধে প্রয়োজনীয়  ব্যবস্থা না নেয়ায় কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসানের  বদলীর দাবিতে মানববন্ধন করেছে তিস্তাপাড়ের মানুষ।


সোমবার (১৪ অক্টোবর) দুপুরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে জেলা শহরে এসে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন তিস্তার ভাঙ্গন কবলিত এলাকার শত শত ভুক্তভোগী মানুষ।


এ সময় বক্তব্য রাখেন, শহিদুল ইসলাম, আজিজার রহমান, মো: মিন্টু মিয়াসহ অন্যান্যরা।

বক্তারা অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: রাকিবুল হাসান কুড়িগ্রামে যোগদানের পর থেকে তিস্তার ভাঙ্গন রোধে তেমন কোন কার্যকর  ব্যবস্থা গ্রহণ করেননি। বরং ভাঙ্গন এলাকা থেকে ফোন দিলে তিনি বিরক্ত বোধ করেন। এমন পরিস্থিতিতে রাজারহাট উপজেলার ঘড়িয়ারডাঙ্গা, বিদ্যানন্দসহ পাশ্ববর্তী অনেক ইউনিয়নের শত শত ঘর-বাড়ি ও ফসলী জমি নদী গর্ভে চলে যায়। 


অথচ পুর্বের নির্বাহী প্রকৌশলীগণ জরুরী ভিত্তিতে কাজ করে তিস্তার ভাঙ্গন ঠেকানোর কাজ করে তাদের ঘর-বাড়ি রক্ষা করেছিল। এ অবস্থায় বর্তমান নির্বাহী প্রকৌশলীকে পদলী করে একজন দক্ষ নির্বাহী প্রকৌশলীকে নিয়োগ দেয়ার দাবি জানান তারা। এ সময় তিস্তা পাড়ের মানুষকে বাঁচাতে দ্রুত তিস্তা মহাপরিকল্পণা বাস্তবায়নের দাবি জানান বক্তারা।


পরে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর বদলীর দাবিতে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন মানব বন্ধনকারীরা।


এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, এ মৌসুমে তিস্তার ভাঙ্গন রোধে ৭-৮টি স্পটে আমরা কাজ করেছি। তবে কিছু স্থানে ভাঙন আছে, সেখানেও টেন্ডারের মাধ্যমে কাজ করা হবে।







আরও খবর