অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

ইউপি বিলুপ্ত করণের অভিপ্রায়ের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


অন্তর্বর্তীকালীণ সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা কতৃক ইউনিয়দ পরিষদ ভেঙ্গে দেয়া সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও মহিলা ভাইস চেয়ারম্যানগণ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম কিশোরগঞ্জ শাখার ব্যানারে প্রায় ২ ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


এসময় বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীণ সরকারের প্রধান উপদেষ্টা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সকল সদস্যদের অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন। আমরা এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই, দেশের স্থানীয় পর্যায় সুশৃঙ্খল রাখতে আমাদের প্রয়োজন আছে। দেশের উন্নয়নসহ স্থানীয় বিভিন্ন কর্মকান্ডে আমরা জড়িত থাকি। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেবা প্রদান করি।


তারা আরও বলেন, আপনাদের মনে রাখতে হবে আমরাও ছাত্র আন্দোলনের সময়ে শিক্ষার্থীদের সহায়তা করেছি। আমাদের অপসারণ করা হলে আমরা মানুষের সেবা করার সুযোগ থেকে বঞ্চিত হবো। আমরা পূর্ণ মেয়াদ পর্যন্ত থাকতে চাই। এর আগে আমাদের সম্মান নিয়ে টানাটানি করবেন না। আমাদের অপসারণ করা হলে বাংলাদেশে ৪ হাজার ৫’শ ৮০টি ইউনিয়ন পরিষদের প্রায় ৫৫ হাজার নির্বাচিত জনপ্রতিনিধি কেন্দীয় সিদ্ধান্ত অনুযায়ী আরও কঠোর আন্দোলন গড়ে তুলব।


এসময় উপস্থিত ছিলেন, চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি ও বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার রহমান, সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী (গ্রেনেট বাবু), মেম্বার এ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাফিউল ইসলামসহ সকল ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ।




আরও খবর