মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি শ্রীমঙ্গলে ওয়ার্ড বিএনপি নেতা আলতাফুর রহমানকে বিএনপির আহবায়ক কমিটিসহ দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি, স্থায়ী সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা যশোরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে ডা. রাফসানের মামলা: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করলো পুলিশ সদস্য রায়পুর জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ বৃষ্টির জলে ভিজছে শরীর, তেলের জন্য অপেক্ষা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের ৫ বিষয়ে অকৃতকার্য হয়ে উত্তরপত্রের সঠিক মূল্যায়ন চেয়ে ববি শিক্ষার্থীর অনশন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য, মন্ত্রণালয়ের চিঠি

এইচএসসি ফলাফলে উপজেলার শীর্ষে পাগলা সরকারি মডেল হাই স্কুল এন্ড কলেজ


এবারের এইসএসসি পরীক্ষায় ৯৫.৮৩ শতাংশ ফলাফল অর্জন করে ও দুইটি জিপিএ-৫ পেয়ে উপজেলার শীর্ষে অবস্থান করছে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটিতে এ বছর মোট পরীক্ষার্থী ছিলো ১শ’ ২০ জন। তাদের মধ্য থেকে ১শ’ ১৫ জন উত্তীর্ণ হয়েছেন। মঙ্গলবার সকালে জাতীয়ভাবে একযোগে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হলে এই তথ্য পাওয়া যায়।


সিলেট বোর্ডের অধীনে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮৯.৮৮ শতাংশ৷ এবং আলিমে পাসের হার ৮৯.০১ শতাংশ। 


এইচএসসিতে উপজেলার চারটি কলেজের ৪শত ৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৪শত ২৩ জন। ফেল করেছে ৫৮ জন। জিপিএ-৫ পেয়েছে মাত্র দুজন। ৯৫.৮৩ শতাংশ পাসের হার নিয়ে ফলাফলের শীর্ষে আছে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ ও সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ। তবে পুরো উপজেলার মধ্যে প্রাপ্ত দুটি জিপিএ-৫ পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের। ৭৭.৮৪ শতাংশ পাসের হার নিয়ে ফলাফলে সবচেয়ে তলানিতে আছে আব্দুল মজিদ কলেজ।


মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ২টি মাদ্রাসার ৬০ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৪ জন। ফেল করেছে ৬ জন। এতে পাশের হার ৮৯.০১ শতাংশ। জিপিএ-৫ মাত্র একটি৷ রেজাল্টের শীর্ষে আছে আক্তাপাড়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসা। 




ফলাফলের সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান বলেন, এবার ফলাফল ভালোই হয়েছে। যেকল শিক্ষাপ্রতিষ্ঠানে ফলাফল খারাপ হয়েছে তাদের বিষয়ে আমরা খোঁজখবর নিব। আগামীতে ফলাফল আরও ভালো করতে আমরা মনিটরিং কার্যক্রম জোরদার করবো।

Tag
আরও খবর