বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

‘উসমানি সালতানাতের ইতিহাস’র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-10-2024 04:56:25 pm

গ্রন্থটি ড. রাগিব সারজানি রচিত ‘কিসসাতুদ দাওলাতিল উসমানিয়া’-এর অনুবাদ। © দেশচিত্র


জমকালো আয়োজনের মধ্য দিয়ে ছয় শতাব্দীর অধিক সময়ের গৌরবময় উসমানি সাম্রাজ্য নিয়ে পাঠকপ্রিয় লেখক ও ইতিহাসবিদ ড. রাগিব সারজানি রচিত ‘উসমানি সালতানাতের ইতিহাস’ গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়েছে।


ঢাকার গেণ্ডারিয়ায় অবস্থিত হলিডে পার্ক থাই অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে আজ (১৫ অক্টোবর) মঙ্গলবার অনুষ্ঠানে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। গ্রন্থটি প্রকাশ ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান-ব্যবস্থাপনায় ছিল দেশের অন্যতম প্রকাশনী 'মাকতাবাতুল হাসান'।


উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদানীনগর মাদরাসার স্বনামধন্য সাহিত্যিক মুফতি ফারুকুজ্জামান, সফল অনুবাদক মাওলানা আবু মুসআব ওসমান ও বিশিষ্ট হাদিস গবেষক মাওলানা সিরাজুস সালেকীন।


এ ছাড়াও উপস্থিত ছিলেন অনলাইন ব্যক্তিত্ব ও সফল আলোচক মাওলানা রেজাউল করীম আবরার ও বিশিষ্ট লেখক মাওলানা আবদুল্লাহ আল-মাসউদসহ অন্যান্য লেখক, সম্পাদক ও প্রুফ রিডার।






অনুষ্ঠানে মুফতি ফারুকুজ্জামান ও মাওলানা আবু মুসআব ওসমান উসমানি সালতানাতের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। মাওলানা আবদুল্লাহ আল-মাসউদ ড. রাগিব সারজানির বিশ্লেষণধর্মী ইতিহাস রচনার প্রশংসা করেন।


মাকতাবাতুল হাসানের সম্পাদক আতাউস সামাদ উসমানি সালতানাতের অবদান ও উসমানিদের ইতিহাস বিষয়ে ‘উসমানি সালতানাতের ইতিহাস’- গ্রন্থের শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে মাওলানা সিরাজুস সালেকিন দাওয়াতি কার্যক্রমে গ্রন্থের অবদান তুলে ধরেন। 


এ ছাড়াও গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিশিষ্ট লেখক মাওলানা আইনুল হক কাসেমি, মাওলানা রেজাউল করীম ও আস-সুন্নাহ ফাউন্ডেশন-এর মুফতি রাশেদ আবদুল্লাহ প্রমুখ। 


উল্লেখ্য, ‘উসমানি সালতানাতের ইতিহাস’ গ্রন্থটি ড. রাগিব সারজানি রচিত ‘কিসসাতুদ দাওলাতিল উসমানিয়া’-এর অনুবাদ। তিনি ১৭৫৫টি উৎসগ্রন্থ সামনে রেখে গ্রন্থটি রচনা করেছেন। এর মধ্যে ১২২৩টি ইংরেজি ও ৪৪৯টি আরবি গ্রন্থ। এ ছাড়াও রয়েছে প্রাচীন ও আধুনিক তুর্কি, ফরাসি, জার্মান, ইতালীয়, পর্তুগিজ, স্পেনীয়, আলবেনীয়, বসনীয়, রোমানীয়, সার্বীয়, ক্রোয়েশীয়, হাঙ্গেরীয়, পোলিশ ও ফারসি ভাষায় রচিত ৮৩টি গ্রন্থ।


 একনজরে গ্রন্থটি


নাম : উসমানি সালতানাতের ইতিহাস

লেখক : ড. রাগিব সারজানি

অনুবাদক : আবু মুসআব ওসমান, নাজিবুল্লাহ সিদ্দিকি, হুমায়ূন কবির

পৃষ্ঠাসংখ্যা : ১৮৯৬ 

মুদ্রিত মূল্য : ৩৯০০/-

প্রকাশনী : মাকতাবাতুল হাসান


আরও খবর
6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১৯ দিন ১০ ঘন্টা ১ মিনিট আগে







69b7cb429d50e-160326032002.webp
আজ পবিত্র শবে কদর

৮২ দিন ১৬ ঘন্টা ৫১ মিনিট আগে


69948f9fef9dc-170226095615.webp
রমজানের চাঁদ দেখা গেছে সৌদি আরবে

১০৯ দিন ১০ ঘন্টা ১৪ মিনিট আগে