মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

পুকুরে বিলিন হচ্ছে রাস্তা


কিশোরগঞ্জের হোসেনপুরের জিনারী ইউনিয়নের হোগলাকান্দি ভোটের বাজার হতে চরকাটি হারী সরকারি প্রাথমিক বিদ্যালয় যাওয়ার  একমাত্র রাস্তাটি বর্তমানে পুকুরের মাঝে বিলীন হতে চলেছে। কয়েকদিনে ভারী বর্ষণে  রাস্তার  কিছু অংশ গর্ত হয়ে পুকুরে নেমে যাওয়ায় রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন এ রাস্তা দিয়ে চরকাটি হারী ,চরহাজিপুর, নাক কাটার চর সহ শত শত মানুষ চলাচল করে। ওই এলাকাগুলো সবজি উৎপাদিত এলাকা হিসেবে পরিচিত। কৃষকেরা তাদের উৎপাদিত শাকসবজি, ফসল  বিভিন্ন হাটবাজারে সরবরাহ  করতে না পারায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন। পাশাপাশি বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরাও এ রাস্তায় চলাচলে অসুবিধা সম্মুখীন হচ্ছে।বিকল্প কোনো রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা। তাই দ্রুত সময়ে রাস্তাটির সংস্কার করে চলাচলের উপযোগী করার জন্য ঊর্ধ্বতন  কর্তৃপক্ষ নিকট জোরালো দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সরেজমিনে শুক্রবার (১৮ অক্টোবর ) দেখা যায় , রাস্তাটির অর্ধেকের ও বেশি অংশ ধসে পড়েছে। রাস্তাটির বর্তমান প্রস্থ ৩ ফুটের চেয়েও কমে এসে ঠেকেছে। আগে এই রাস্তা দিয়ে অটো, রিক্সা, সিএনজি সহ গুরুত্বপূর্ণ যানবাহন চলাচল করলেও এখন মোটর সাইকেল এ যাতায়াত ও কঠিন হয়ে পড়েছে৷ 

 চরকাটি হারী সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আরব আলী বলেন, দিন যতই যাচ্ছে ততই এই রাস্তাটির অবস্থা আরো করুণ হচ্ছে। প্রতিদিনই রাস্তার কোনো না কোনো অংশ পুকুরের পেটে যাচ্ছে। এতে করে রাস্তাটি দিন দিন চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। 

মুক্তিযুদ্ধ আ: খালেক বলেন, আগে এই রাস্তা দিয়ে অটো, রিক্সা চলাচল কর‍ত, কিন্তু এখন না করাতে পাড়ায় শাকসবজি ও ফসল আনা নেওয়া করা সম্ভব হচ্ছে না। ফলে বহু শাকসবজি নষ্ট হয়ে যাচ্ছে।

অটো চালক সাদেক জানান, বিকল্প রাস্তা না থাকায় ও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এই অঞ্চলের  মানুষের জন্য এটিই একমাত্র চলাচলের রাস্তা। 

উপজেলার এলজিডি প্রকৌশলী গালিব মোর্শেদ  বলেন, দ্রুত সময়ে গর্তটা ভরাট করার ব্যবস্থা করা হবে। পরবর্তীতে পুকুর পাড়ে স্পেলাপাইলিং দিয়ে পুনঃ সংস্কার করার আশ্বাস দেন তিনি।

 এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল জানান, অচিরেই এ রাস্তা নির্মাণ করে জন দুর্ভোগ লাঘবে চেষ্টা করা হচ্ছে।

আরও খবর