মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিন ; নাগরপুরে নতুন কার্যালয় উদ্বোধনে ভিপি নুর

সোলায়মান,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে ভিপি নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের নতুন উপজেলা কার্যালয়ের উদ্বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সকালে নাগরপুর উপজেলা মোড় চত্বরে এই অফিস উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ভার্চুয়ালি বক্তব্যে সভাপতি নুরুল হক বলেন, জনসাধারণের মন জয় কিভাবে করা যায়, সেই অনুযায়ী সৃজনশীল রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করতে হবে। যারা স্থানীয় নির্বাচন করবেন এখন থেকেই প্রস্তুতি নিন। গণঅধিকার পরিষদ দেশে নতুন রাজনীতি ও নেতৃত্ব প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। যাদের আগ্রহ ও যোগ্যতা আছে তাদেরকেই নেতা হিসেবে তৈরি করা হবে। আজকের এই অফিস উদ্বোধন উপলক্ষে নাগরপুর উপজেলার স্থানীয় জনসাধারণ ও সকল পর্যায়ের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সমাজ কল্যাণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সুমন এর সভাপতিত্বে ও টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. ফাহাদুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ ঢাকা বিভাগ সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন ও টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদ সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, গাজীপুর মহানগর গণঅধিকার পরিষদ সাবেক আহ্বায়ক পাঠান আজাহার, টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদ সাবেক সদস্য সচিব মাহবুবুর রহমান রাসেল, যুব অধিকার পরিষদের সভাপতি কামরুজ্জামান রানা, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলী, নাগরপুর গণঅধিকার পরিষদ আহ্বায়ক মো. আল আমিন, সদস্য সচিব মো. বুলবুল সরকার, যুব অধিকার পরিষদের সভাপতি মো. শিপন রানা সহ সকল পর্যায়ের নেতাকর্মী বৃন্দরা।
আরও খবর