গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

চন্দনাইশে কিশোর গ্যাং কর্মকান্ডে বাঁধা দেওয়ায় ব্যবসায়ির উপর হামলা ও টাকা লুট

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় কাঞ্চন নগর বাদামতল স্টেশন রোডে কিশোর গ্যাং কর্মকান্ডে বাঁধা দেওয়ায় ফার্নিচার ব্যবসায়ির উপর হামলা ও টাকা লুটের অভিযোগ উঠেছে। এই বিষয়ে জোয়ারার আব্দুল মালেকের ছেলে মোঃ আবুল হাসেম বাদী হয়ে  ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরোও ১০/১৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর সন্ধ্যা ৬ টায় বিবাদী মোঃ সায়মান একই এলাকার জনৈক সেলিমের ছেলে মো. সাইমনকে মারতেছিল। এটি দেখে বাদী মো. আবুল হাসেম বিবেকের তাড়নায় এগিয়ে এসে ঝগড়া থামানোর চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে ঐ দিন সন্ধ্যা ৭ টায় তার দলের অন্যান্য সদস্যগণদের নিয়ে এসে বাদীর দোকানে অন্যায়ভাবে ঢুকে মারতে থাকে। বাদীকে বাঁচাতে তার ভাগিনা এগিয়ে আসলে তাকেও মেরে আহত করে। এ সময় তার দোকানের ক্যাশে থাকা ২ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় তারা আইনের আশ্রয় নিলে জামিনে বের হওয়ার জন্য টাকাগুলো লুট করেছে বলে জানান। এই ব্যাপারে বেশি বাড়াবাড়ি করলে হত্যার হুমকী দেন বলে অভিযোগ জানান বাদী মো. আবুল হাসেম। তিনি আরোও জানান, চন্দনাইশ হাসপাতালে চিকিৎসা নিয়ে জোয়ারা শাহজাহানের ছেলে মো. সায়মন (১৮), মো. আলমের ছেলে মো. বাদশা (২৪), আমির হামজার ছেলে আবু তাহের (৩০), আব্দুর রহমানের ছেলে মো. লোকমান (২৮), মো. মুন্সির ছেলে মো. মসনুর (২৮), মো. জামালের ছেলে মো. জয়নাল (১৮), আবুল কালামের ছেলে মো. তাহের (২৯) ও অজ্ঞাত ১০/১৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। ঘটনা সম্পর্কে জানতে অভিযুক্ত মো. মসনুরকে ফোন দিলে রিসিভ করেন সে। তারপর সাংবাদিক পরিচয়ে ঘটনার সম্পকে জানতে চাইলে রং নাম্বার বলে ফোন কেটে দেন। অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আল হোসেন। অভিযোগটি তদন্ত করার জন্য এসআই কামাল গাজীকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি। 


Tag
আরও খবর