আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ছুটি নেই যাদের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত বসার ঘর উদ্বোধন মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আরহাম ভূঁইয়া বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ কদভানু তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শ্যামনগরে ডিলার মূল্যের বেশি দামে সার বিক্রি করায় মোবাইল কোর্টে জরিমানা আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি নির্বাচিত হলেন প্রাইম ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র মো: সালাহউদ্দিন খান চন্দনাইশে মাদকসহ আটক দুই তরুণকে রাজনৈতিক মামলায় চালান আশাশুনিতে দেশের প্রথম ওয়েব সাইটের আন্ত:সংযোগ ও মনিটরিং সিস্টেম বাস্তবায়ন কালাই প্রেসক্লাবের সভাপতি এ্যাড. ডলার, সহ-সভাপতি মিজানুর ও সম্পাদক পাভেল ‎সুন্দরবনের ঢাংমারী খালে ছাগল শিকার করল বিশাল কুমির বাজারে তাজা মাছের আড়ালে ‘রঙের খেলা’: স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তা তথ্য অধিকার আইনের আবেদন নিয়ে উত্তেজনা, পিআইওর বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগ নাগেশ্বরীতে তিন হোটেলে অভিযান অতঃপর জরিমানা মধুপুরে কুকুরের উপদ্রব: আহত ৩, ছড়িয়েছে আতঙ্ক বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় এ্যাডঃ মুজিবুর রহমান সরোয়ার কে ফুলেল শুভেচ্ছা"

রাজবাড়ীতে আধিপত্য বিস্তার কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।

রাজবাড়ীতে আধিপত্য বিস্তার কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। রাজবাড়ীর পাংশা হাবাসপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন নেতাকর্মী আহত হয়েছে। সোমবার (২১ অ‌ক্টোবর) সন্ধ্যায় হাবাসপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরবর্তীতে আহতদের মধ্যে বেশ কয়েকজনকে পাংশা উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ‌র্তি করা হয়েছে। আহতরা হলেন, হাবাসপুর গ্রামের শহর আলী প্রামানিকের ছেলে আব্দুল মান্নান প্রামানিক, শামসুদ্দিন শেখের ছেলে দুলাল উদ্দিন শেখ, ময়েজ উদ্দিন শেখের ছেলে নিজাম উদ্দিন, আবুল হোসেন প্রামানিকের ছেলে নজরুল ইসলাম, আব্দুল ওহাবের ছেলে মো. রফিক, আয়েনুদ্দিন শেখের ছেলে হাসেম শেখ, চরপাড়া গ্রামের হালিম খানের ছেলে রবিউল ইসলাম খান, আব্দুল হাই খানের ছেলে রাকিবুল ইসলাম, আব্দুল লতিফ প্রামানিক ও হাসিদুল ইসলাম। জানা গেছে, পাংশায় সাবেক জেলা বিএন‌পির সভাপ‌তি ও সাবেক এমপি না‌সিরুল হক সাবু এবং সাবেক জেলা বিএন‌পির সাধা‌রণ সম্পাদক হারুন অর রশিদের অনুসারীদের মধ্যে মত‌বিরোধ রয়েছে। এর জেরে তারা দীর্ঘদিন পৃথকভাবে দলীয় কর্মকাণ্ড প‌রিচালনা করে আসছেন। সোমবার সন্ধ্যায় হাবাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামানিক তার লোকজনদের নিয়ে হাবাসপুর বাজারে বিএনপির কার্যালয়ের সামনে প্রতিদিনের ন্যায় অবস্থান করছিলেন। এ সময় হাবাসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল লতিফ খানের নেতৃত্বে নেতাকর্মীরা চরপাড়া মোড় থেকে একটি মিছিল নিয়ে বাজার এলাকায় পৌঁছায়। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে অন্তত ১২ জন নেতাকর্মী আহত হয়। পরে বেশ কয়েকজনকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হ‌য়। এছাড়া বেশ কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ বিষয়ে হাবাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামানিক বলেন, তি‌নিসহ দলের নেতাকর্মীরা সন্ধ্যায় হাবাসপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় আব্দুল লতিফ খানের নেতৃত্বে একটি মিছিল এসে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তি‌নিসহ ৭ জন আহত হয়েছেন। পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। অপরপক্ষের আহত রবিউল ইসলাম খান বলেন, তারা আব্দুল লতিফ খানের নেতৃত্বে চরপাড়া মোড় থেকে একটি মিছিল নিয়ে হাবাসপুর বাজারে পৌঁছালে বিএনপির অফিসে থাকা লোকজন বিনা কারণে তাদের ওপর লাঠিসোঁঠা নিয়ে হামলা চালায়। এ সময় তি‌নিসহ তাদের ৫ জন আহত হয়েছেন। পাংশা মডেল থানার ও‌সি মো. সালাহউদ্দিন জানান, এ ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত কোন অ‌ভিযোগ পাননি। এলাকার প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

আরও খবর

6a703ea25d3ea-030826010922.webp
৫ আগস্ট ছুটি নেই যাদের

১ ঘন্টা ৪৯ মিনিট আগে