শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা

মারপিট ও জোর করে স্বাক্ষর নেওয়া ও অসৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ



খুলনা জেলার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের হড্ডায় মারধোর,জোর করে স্বাক্ষর ও প্রভাবশালীর পক্ষ দ্বারা প্রভাবিত হইয়া পুলিশ কর্মকর্তার অবহেলা ও উদাসীনতার অভিযোগ উঠেছে। 


সোমবার (২৮ অক্টোবর) সোহরাব হোসেন গাজীর নিজ বাসস্থানে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এ অভিযোগ করেন  হড্ডা গ্রামের ফজর আলী গাজীর পুত্র ভুক্তভোগী মোঃ সোহরাব হোসেন গাজী। 


লিখিত বক্তব্যে তিনি বলেন আমার ভাগ্নে সবুজের সাথে স্থানীয় রবিউল এর সাথে লেনাদেনা নিয়ে মনমালিন্য হয়। রবিউল ক্রোধের বশবর্তী হইয়া সবুজ বাড়ী না থাকার সুযোগে তার স্ত্রীকে ধর্ষণের অভিপ্রায়ে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করিলে সবুজের বড় কন্যা ও স্থানীয় লোকজন এগিয়ে আসিলে রবিউল পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে সবুজ হড্ডা পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এসআই আলতাফ সাহেব এর দারস্থ হইলেও তিনি ওপর পক্ষের দ্বারা প্রভাবিত হইয়া কোন ব্যবস্থা গ্রহন করেন নাই।


তিনি আরও বলেন গত ইং ২১/১০/২০২৪ ইং তারিখ বিকাল ৪/৪.৩০ ঘটিকায় আমি বাড়ী হইতে জায়গীর মহল হাসপাতালের উদ্দেশে রওনা হইয়া স্থানীয় ভাগবা বাজারের দক্ষিণ পাড়ে পৌঁছাইলে মোহন সরদার, রবিউল সরদার ,শাহজামাল সরদার , মকবুল সরদার আমার পথরোধ করিয়া মকবুল আমার নিকট ২০০০০/- টাকা চাদা দাবি করিলে আমি চাদা দিতে অস্বীকার করিলে উপরোক্ত ৪জন আমাকে জোর করিয়া উচু করে মোহনের বাড়ীতে লইয়া দড়ি দিয়া বাধিয়া লাঠি দিয়া ব্যাপক মারপিট করে এমনকি পুরুসাঙ্গেও আঘাত করিয়া গুরুত্বর আহত করে ও ডান কানে আঘাত করিয়া কানের তালা ফাটিয়ে দেয় এবং তাদের বাড়ীতে আটকাইয়া রাখিয়া আমার গলায় ছুড়ি ধরিয়া পিওন বুকের ফাকা জায়গায় স্বাক্ষর করে নেয় এবং আমার পকেট থাকা টাকা ও গলায় থাকা স্বর্ণের চেইন অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক ছিনাইয়া লয়। যাহার ফলে আমি বাদী হইয়া কয়রা আদালতে একটি মামলা করি যাহার নম্বর সিআর     ৫৬৮/২০২৪।  উল্লেখ্য আমার আটকাইয়া রাখার কথা তাৎক্ষণিকভাবে কয়রা থানা পুলিশকে অবহিত করিলে স্থানীয় পুলিশ ফাঁড়ির এসআই আলতাফ ঘটনাস্থলে উপস্থিত হইয়া বিবাদীগণের দ্বারা প্রভাবিত হইয়া হইয়া কোন ব্যবস্থা না নিয়া আমাকে উদ্ধারপূর্বক স্থানীয় লোকজন চিকিৎসার জন্য জায়গীর মহল হাসপাতালে পাঠান। আমার ধারনা পুলিশ কর্মকর্তা আলতাফ বিবাদিগনের নিকট থেকে বড় অঙ্কের ঘুষ লইয়া আমার ও আমার ভাগ্নের সত্য ঘটনার কোন ব্যবস্থা নেয়নি।


এ ব্যপারে কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শাহ আলম বলেন, কোন লিখিত অভিযোগ পায়নি,  লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag
আরও খবর