‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

কুলিয়ারচরে স্কুল ছাত্রের উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র মো. সজীব মিয়ার উপর হামলা করে মারধর করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয় ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে ব্যানার ও ফেস্টুন নিয়ে বিদ্যালয়ের সামনে ডুমরাকান্দা-বেলাব রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় ফরিদপুর ইউনিয়নের নাপিতেরচর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী মো. সুলতান মিয়ার পুত্র মো. ইকবাল (৩০), লাল মিয়ার পুত্র মো. কাসেম (৪০), মো. জজ মিয়ার পুত্র মো. নাছু মিয়া (৩২), মো. কাসেম মিয়ার পুত্র মো, জাহিদ (১৭), মো. আলা উদ্দিনের পুত্র মো. মেরাজ মিয়া (৩৮) দের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন, ফরিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল কাদির, সমাজ সেবক মো, জসিম উদ্দিন, অভিভাবক সাকিল আহমেদ, আহত ১০ম শ্রেণির ছাত্র সজীব, ৯ম শ্রেণির ছাত্র পূণ্য, ৯ম শ্রেণির ছাত্রী নৌরিন ও ৯ম শ্রেণির ছাত্রী সাথী প্রমূখ।

এসময় ফরিদপুর গ্রামের মো. জাকির মিয়ার পুত্র আহত মো. সজীব মিয়া বলেন, মাদকসেবী জাহিদ আমার ঘনিষ্ঠ বন্ধু এবং ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। সে প্রতিদিন বিদ্যালয়ের পাশে ঈদগাহ মাঠ প্রাঙ্গণে মাদক সেবন ও বিক্রি করে আসছে। মাদক সেবন ও বিক্রি করতে তাকে বাধা নিষেধ দিয়ে বিদ্যালয়ের স্যারদের নিকট তার বিষয়ে অভিযোগ দিব জানালে সে আমাকে মারধোর করার হুমকি দেয়। গত ২৮ অক্টোবর সোমবার বিকাল ৬ টার দিকে প্রতিদিনের ন্যায় আল আমিন স্যারের নিকট প্রাইভেট পড়া শেষ করে বাড়ি ফিরার পথে ক্ষিপ্ত জাহিদ তার বাড়ির অর্থাৎ নাপিতেরচর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী, মাদকসেবি ও মাদক ব্যবসায়ী মো. সুলতান মিয়ার পুত্র মো. ইকবাল (৩০), লাল মিয়ার পুত্র মো. কাসেম (৪০), মো. জজ মিয়ার পুত্র মো. নাছু মিয়া (৩২) ও মো. আলা উদ্দিনের পুত্র মো. মেরাজ মিয়াকে সাথে নিয়ে ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস.এম আজিজ উল্ল্যাহর বাড়ির সামনে কবরস্থান সংলগ্ন রাস্তায় দেশীয় অস্ত্রাদি নিয়ে আমার উপর হামলা করে আমাকে মারধোর করে। হামলাকারীদের আঘাতে আমার মাথার ডানপাশে গুরুতর জখম হয়। এসময় আমার ডাক চিৎকারে এলাকাবাসী এসে আমাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এর পর থেকে হামলাকারীরা আমাকে বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিয়ে আসছে। এঘটনায় আমি বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করি।

অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন,  বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর