রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

ডিসিসি-৫ : সেমিফাইনালে জয়ী সেক্টর ইলেভেন ও কলেজপাড়া নাইট রাইডার্স

নীলফামারীর ডোমারে 'ডিসিসি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ (সিজন-৫)' এর দুই সেমিফাইনালে সেক্টর ইলেভেন ও কলেজপাড়া নাইট রাইডার্স জয়ী হয়ে মেগা ফাইনালে পরস্পরের মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করেছে। শনিবার (২রা নভেম্বর) বিকাল ৩টায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ২য় সেমিফাইনালে লিজেন্ড ওয়ারিয়র্সের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে কলেজপাড়া নাইট রাইডার্স। ম্যান অব দ্য ম্যাচ হয়েছে রাইডার্সদের দিপ্ত জামান। দ্বিতীয় সেমিফাইনালের ১ম ইনিংসে সিয়াম ইসলামের ১৬ বলে ৪৪ রান, জাবির দীপনের ২০ বলে ৩৩ রান ও মোস্তাকিনের ১৩ বলে ৩০ রানে ভর করে লিজেন্ড ওয়ারিয়র্স ১৪.৪ ওভার খেলে ১৭৬ রানে অলআউট হয়। কলেজপাড়া নাইট রাইডার্সের দিপ্ত জামান ৪ উইকেট, আশিকুর ৩ উইকেট ও রাজু ২টি উইকেট সংগ্রহ করেন। ২য় ইনিংসে ১৭৭ রানের জবাবে নুর আহমেদের ২৫ বলে ৫২ রান, মিলনের ২৩ বলে অপরাজিত ৪৩ রান ও মানুর ১৭ বলে অপরাজিত ৩৭ রানে ভর করে ১৩.২ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৭৮ রান সংগ্রহ করে জয় নিশ্চিত করে কলেজপাড়া। লিজেন্ডদের হয়ে মোস্তাকিন, শরীফ ও লাবু একটি করে উইকেট পান। এর আগে, শুক্রবার (১লা নভেম্বর) টুর্নামেন্টের ১ম সেমিফাইনালে নিউ মডার্ণ জুয়েলার্সকে ৫ উইকেটে পরাজিত করে সেক্টর ইলেভেন। ম্যাচসেরা হন সেক্টর ইলেভেনের লিখন ইসলাম। ম্যাচের ১ম ইনিংসে ১৫.০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে নিউ মডার্ণ জুয়েলার্স সংগ্রহ করে ২১২ রান। জবাবে ব্যাট করতে নেমে লিখনের সেঞ্চুরিতে ১২.৪ ওভারে ৫ উইকেটে ২১৪ রান অর্জন করে জয় নিশ্চিত করে সেক্টর ইলেভেন। জানা গেছে, আগামী ৮ই নভেম্বর (শুক্রবার) বিকাল ৩টায় একই ভেন্যুতে ডিসিসি ক্রিকেট টুর্নামেন্ট সিজন-৫'র ফাইনালে মাঠে নামবে সেক্টর ইলেভেন ও কলেজপাড়া নাইট রাইডার্স।
Tag
আরও খবর